সূত্রের খবর, রাজ্যজুড়ে প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্কুলগুলিতে প্রায় ৪২ হাজার পার্শ্ব শিক্ষক এই ক্লাস বয়কট কর্মসূচিতে যোগ দেবে বলেই দাবি রাজ্যের পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চের। এর আগেও তিন দিন ধরে ক্লাস বয়কট করেছিল পার্শ্ব শিক্ষকদের একাংশ।
advertisement
সুপ্রিম কোর্টের নির্দেশকে ঘিরে বেশিরভাগ স্কুলেই তৈরি হয়েছে অচলাবস্থা। স্কুলে শিক্ষক শিক্ষিকাদের অভাবের কারণে পরিস্থিতি সামাল দিতে হচ্ছে পার্শ্ব শিক্ষক শিক্ষিকাদের। তাদের উপর চাপ অনেকখানি বেড়েছে বলেই দাবি জানিয়েছিলেন পার্শ্ব শিক্ষক শিক্ষিকাদের একাংশ। তাই বেতন বাড়ানোর ডাক পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চের।
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
Apr 19, 2025 5:37 PM IST
