এবারের বিধানসভা নির্বাচনে শাসক দল তৃণমূল কংগ্রেসের দুই হেভিওয়েট মুখ সুজিত বসু এবং রথীন ঘোষ৷ রাজারহাট-বিধাননগর কেন্দ্র থেকে এবারেও প্রার্থী হয়েছেন সুজিত বসু৷ অন্যদিকে মধ্যমগ্রাম থেকে প্রার্থী হয়েছেন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ৷ পুর নিয়োগ দুর্নীতি মামলায় এর আগেও দমকলমন্ত্রী সুজিত বসুকে জিজ্ঞাসাবাদ করেছে ইডি৷ মন্ত্রীর বাড়ি এবং তাঁর ছেলের রেস্তোরাঁতেও তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷ রথীন ঘোষের বাড়িতেও তল্লাশি চালিয়েছে ইডি৷
advertisement
রাজ্যের একাধিক পুরসভায় নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে একাধিক প্রভাবশালীর নাম পেয়েছিল ইডি৷ বেশ কয়েকটি পুরসভাতেও তল্লাশি চালায় তাঁরা৷ ইডি স্ক্যানারে তৃণমূলের দখলে থাকা বহু পুরসভার বর্তমান এবং প্রাক্তন চেয়ারম্যানদের নাম রয়েছে৷ সেই সূত্রেই খাদ্যমন্ত্রী রথীন ঘোষের নামও উঠে আসে ইডি তদন্তে৷
অন্যদিকে এ দিনও রাসবিহারী কেন্দ্রের বিধায়ক এবং এবারের তৃণমূল প্রার্থী দেবাশিস কুমারকে দ্বিতীয়বার জিজ্ঞাসাবাদ করে ইডি৷ জমি প্রতারণায় অভিযুক্ত একটি বেসরকারি সংস্থার বিরুদ্ধে তদন্তে নেমে ওই সংস্থার কর্ণধারদের সঙ্গে দেবাশিস কুমারের যোগাযোগের প্রমাণ মিলেছে বলে ইডি সূত্রের দাবি৷ জিজ্ঞাসাবাদের পর অবশ্য এ দিন বিকেলে ইডি দফতর থেকে বেরিয়েও যান দেবাশিস কুমার৷ তাঁদেক আর হাজিরা দিতে বলা হয়নি বলেই দাবি করেছেন তৃণমূল বিধায়ক৷
