TRENDING:

শহরে নিতিন নবীন, দু’দিনের সফরে রয়েছে একগুচ্ছ বৈঠক

Last Updated:

Nitin Nabin in Kolkata: বেলা ১১টা থেকে নিউটাউনে শুরু করবেন বৈঠক। প্রথমেই রাজ্য বিজেপির দু’টি সাংগঠনিক জোনের (কলকাতা এবং হাওড়া-হুগলি-মেদিনীপুর) পদাধিকারীদের সঙ্গে বৈঠকে বসবেন নিতিন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সুস্মিতা মণ্ডল, কলকাতা: দু’দিনের সফরে আজ, মঙ্গলবার প্রথম দিনে গোটা দিন জুড়েই একাধিক সাংগঠনিক বৈঠক সারবেন নিতিন নবীন। প্রথম দফায় কলকাতা মহানগর, হাওড়া, হুগলি, মেদিনীপুর জোনের নেতৃত্বদের নিয়ে বৈঠক সারবেন তিনি । সঙ্গে কিছু কেন্দ্রের প্রার্থী উপস্থিত রয়েছেন বৈঠকে । দ্বিতীয় দফায় কল সেন্টার এবং আইটি কর্মীদের সঙ্গে আলোচনায় বসবেন তিনি। তৃতীয় দফায় ন্যারেটিভ টিমের সঙ্গে বৈঠকে বসার কথা নিতিন নবীনের । চতুর্থ দফায় অর্থাৎ সন্ধ্যায় কেন্দ্রীয় মন্ত্রী, কেন্দ্রীয় নেতৃত্ব এবং রাজ্য বিজেপির শীর্ষস্থানীয় নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসবেন তিনি।
শহরে নীতিন নবীন
শহরে নীতিন নবীন
advertisement

আরও পড়ুন– ‘স্টপ স্টপ স্টপ’ ! ট্রাকের সঙ্গে সংঘর্ষ এড়ানোর শেষ চেষ্টায় প্রাণপণ বার্তা এটিসি-র… কিন্তু শেষরক্ষা হল না

দু’দিনের সফরে আজ, মঙ্গলবার পশ্চিমবঙ্গে এসেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন। বেলা ১১টা থেকে নিউটাউনে শুরু করবেন বৈঠক। প্রথমেই রাজ্য বিজেপির দু’টি সাংগঠনিক জোনের (কলকাতা এবং হাওড়া-হুগলি-মেদিনীপুর) পদাধিকারীদের সঙ্গে বৈঠকে বসবেন নিতিন। তার পরে আইটি সেল এবং কল সেন্টার বিভাগের সঙ্গে বৈঠক করবেন। বসবেন সমাজমাধ্যম টিম ও ভাষ্য নির্মাণ বিভাগের সঙ্গেও। বিজেপির যে কেন্দ্রীয় নেতারা এবং কেন্দ্রীয় মন্ত্রীরা এই মুহূর্তে পশ্চিমবঙ্গে রয়েছেন, তাঁদের নিয়ে বৈঠক করবেন সন্ধ্যায়। পরের দিন অর্থাৎ বুধবারও কলকাতায় তাঁর একগুচ্ছ কর্মসূচি থাকছে।

advertisement

১১ টা থেকে ২ টো কলকাতা জোনের দলীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক।

৩.৩০ থেকে ৪.৩০ টে দলের আই টি ও কল সেন্টার নিয়ে বৈঠক।

৪.৩০ থেকে ৬ টা পর্যন্ত দলের সমাজ মাধ্যম এবং ন্যারেটিভ টিমের সঙ্গে বৈঠক।

advertisement

৬.৩০ থেকে ৮.৩০ টা পর্যন্ত কেন্দ্রীয় নেতৃত্ব ও কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে বৈঠক।

বুধবার ৯.১০ মিনিটে হোটেল থেকে বেরোবেন।

৯.৫৫ মিনিটে দ্বক্ষিণেশর (বানান ভুল) কালী মন্দির।

১০.৫৫ মিনিটে সল্টলেক বিজেপি অফিস।

১১ টা থেকে ১২ টা দলের রাজ্য নির্বাচন ম্যানেজমেন্ট কমিটির সঙ্গে বৈঠক।

advertisement

১২ টা থেকে ১ টা যুব, মহিলা, এস সি, এস টি, ওবিসি নেতৃত্বের সঙ্গে। থাকবেন এন জি ও, ক্লাব ও ধর্মীয় সংগঠনের প্রতিনিধিরা।

২ টো থেকে ৩টে রাজ্যের দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক।

৩. ৩০ থেকে ৫ টা পর্যন্ত নিউটাউনের আরেকটি হোটেলে নবদ্বীপ জোনের নেতৃত্বের সঙ্গে বৈঠক।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দুই বোনের হাতে গড়া ‘সানফ্লাওয়ার চকলেট’, পুরুলিয়া জুড়ে বাড়ছে জনপ্রিয়তা
আরও দেখুন

৫.৫০ মিনিটে কলকাতা বিমানবন্দর থেকে পটনার উদ্দেশে রওনা দেবেন বিজেপি সভাপতি।

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
শহরে নিতিন নবীন, দু’দিনের সফরে রয়েছে একগুচ্ছ বৈঠক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল