TRENDING:

Green Line Metro: মহাকরণে দরজার ত্রুটিতে গ্রিন লাইন বিপর্যস্ত, ৪০ মিনিট পর স্বাভাবিক মেট্রো পরিষেবা

Last Updated:

Green Line Metro: গ্রিন লাইনে হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ মেট্রো চলাচল ব্যাহত। মহাকরণ স্টেশনে প্ল্যাটফর্ম স্ক্রিনিং ডোরে সমস্যা। বিভিন্ন স্টেশনে যাত্রীরা দাঁড়িয়ে। মেট্রো কর্তৃপক্ষের কোনও ঘোষণা না থাকায় বিপাকে যাত্রীরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতাঃ  গ্রিন লাইনে হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো পরিষেবা মঙ্গলবার হঠাৎই ব্যাহত হয়। মহাকরণ স্টেশনে প্ল্যাটফর্ম স্ক্রিনিং ডোরে প্রযুক্তিগত সমস্যার জেরে এই বিপত্তি তৈরি হয় বলে জানা গিয়েছে।
News18
News18
advertisement

আরও পড়ুনঃ এই না হলে বামপ্রার্থী! পথে অসুস্থকে বৃদ্ধকে কোলে তুলে হাসপাতালে পৌঁছে দিলেন ধ্রুবজ্যোতি! কিন্তু হল না শেষরক্ষা

এই সমস্যার কারণে একাধিক স্টেশনে ট্রেন দাঁড়িয়ে পড়ে এবং দীর্ঘক্ষণ অপেক্ষায় থাকতে হয় যাত্রীদের। পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে, কারণ মেট্রো কর্তৃপক্ষের পক্ষ থেকে শুরুতে কোনও ঘোষণা না থাকায় বিভ্রান্তি ছড়ায় যাত্রীদের মধ্যে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বলের বাজার ব্রিজের নিচেই তৈরি হচ্ছে ‘মিনি সুন্দরবন’, ম্যানগ্রোভ বাঁচাতে নয়া উদ্যোগ
আরও দেখুন

প্রায় ৪০ মিনিট পরিষেবা ব্যাহত থাকার পর ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়। পরে মেট্রো চলাচল আবার নিয়মিত ছন্দে ফিরেছে বলে জানা গিয়েছে। তবে আকস্মিক এই বিপর্যয়ে চরম ভোগান্তির মুখে পড়েন নিত্যযাত্রীরা। কর্মব্যস্ত সময়ে এমন ঘটনার জেরে বহু মানুষকে দেরির সম্মুখীন হতে হয়। মেট্রো কর্তৃপক্ষের তরফে এখনও পর্যন্ত বিস্তারিত কোনও ব্যাখ্যা মেলেনি।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
Green Line Metro: মহাকরণে দরজার ত্রুটিতে গ্রিন লাইন বিপর্যস্ত, ৪০ মিনিট পর স্বাভাবিক মেট্রো পরিষেবা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল