রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের দাবি, ‘একটা কাজ হচ্ছে, কিছু প্রবলেমতো হয়। যত আমরা পেলামই sign করে ততো আমরা করে দিলাম। আমরা অনুরোধ করেছি রোজ দেওয়ার জন্য। ২) পাঁচটি রাজ্য নির্বাচনে গিয়েছে। এটা তো একটা রুটিন বৈঠক। ৩) যে বুথ যত আমরাই sign করে পাব তত আমরা করব। আমার কাছে কোনও ফিগার নেই। আমি কিছু বলতে পারব না। কত বাদ গিয়েছে। এটা চলতি প্রক্রিয়ায় রয়েছে।
advertisement
নির্বাচন কমিশন সূত্রে খবর, গতকাল পর্যন্ত ২৯ লাখের বেশি অভিযোগের নিষ্পত্তি জুডিশিয়াল অফিসাররা করলেও ২৯ লক্ষের নামের তালিকা গতকাল রাতে প্রকাশ করা হয়নি। তার থেকে অনেক কম নামের তালিকা প্রকাশ করা হয়েছে।
রাজ্যের প্রায় ৬০ লক্ষ বিবেচনাধীন ভোটারের মধ্যে এখনও পর্যন্ত ২৯ লক্ষ নিষ্পত্তি হয়েছে। অর্থাৎ, এই ২৯ লক্ষের নাম হয় চূড়ান্ত তালিকায় যুক্ত হয়েছে, কিংবা বাদ গিয়েছে। তবে এই ২৯ লক্ষের মধ্যে কত জনের নাম দুই ধরনের তালিকা মিলিয়ে প্রকাশ্যে আনা হয়েছে, তা স্পষ্ট নয়। তবে নির্দিষ্ট ভাবে কত জনের নাম জুড়েছে এবং কত জনের নাম বাদ গিয়েছে, সেই সংখ্যা কমিশনের তরফে এখনও পর্যন্ত জানানো হয়নি।
আরও পড়ুন: সরকার গড়তে পারলে বাংলায় বিজেপির কী কী প্রতিশ্রুতি? ২৮ মার্চ ইস্তেহার প্রকাশ করতে পারেন অমিত শাহ
কীভাবে দেখা যাবে নাম?
কমিশন সূত্রে খবর, সোমবার বিকেলের মধ্যে জেলা নির্বাচনী আধিকারিকদের কাছে তালিকা পৌঁছে গিয়েছে। রাতে নিষ্পত্তির পরে, দু’টি আলাদা তালিকা প্রকাশ করেছে কমিশন। একটিতে রয়েছে কাদের নাম উঠল। এবং অন্যটিতে যাদের নাম বাদ গিয়েছে সেই তালিকা রয়েছে। রাত থেকে অনলাইনে কমিশনের ওয়েবসাইটে গিয়ে অতিরিক্ত তালিকা দেখতে পাবেন ভোটারেরা। বিবেচনাধীন ভোটারেরা তাঁদের এপিক নম্বর দিয়ে তালিকায় নাম রয়েছে কি না জানতে পারবেন। শুক্রবার পর্যন্ত নিষ্পত্তি হওয়া ৪০ হাজার বুথের তালিকা কমিশনের কাছে পৌঁছে গিয়েছে। বুথ, বিডিও, এসডিও অফিস, ডিএম অফিসে অতিরিক্ত তালিকা ঝোলানো হবে।
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
