কলকাতা: রাজ্যে দুজনের নিপা ভাইরাস আক্রান্তের খোঁজ মিলল। বারাসাতে মিলেছে এই দুই আক্রান্তের হদিশ। রবিবার রাতে ওই দুই আক্রান্তের খোঁজ মিলেছে বলে জানিয়েছেন মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী। আর দুই আক্রান্তের খোঁজ মিলতেই সোমবার সকালে রাজ্য সরকারের তরফে টিম গিয়েছে এলাকায়। মুখ্যমন্ত্রী নিজে মনিটরিং করছে বিষয়টি।
advertisement
এ প্রসঙ্গে মুখ্যসচিব বলেন, ”এই ভাইরাস বাদুড় থেকে আসে, আপনারা জানেন। তাই বাদুড় যা খায়, সেই গুলির বিষয়ে সচেতন থাকবেন।” মুখ্যসচিব জানিয়েছেন, এ বিষয়ে হেল্পলাইন খোলা হয়েছে। নম্বরগুলি হল ০৩৩২৩৩৩০১৮০ এবং ৯৮৭৪৭০৮৮৫৮। শুধু তাই নয়, ইতিমধ্যেই এ বিষয়ে কন্ট্যাক্ট ট্রেসিং-এর কাজ শুরু হয়েছে। মুখ্যসচিব জানিয়েছেন, ওই দুই আক্রান্ত পূর্ব বর্ধমানে গিয়েছিলেন। দুজন নার্সের ধরা পড়েছে এই ভাইরাস।
মুখ্যসচিব আরও জানিয়েছেন, ”এসওপি প্ল্যান করা হয়েছে। একটি বেসরকারি হাসপাতালে এই ট্রিটমেন্ট করা হচ্ছে। এই দুজনের সংস্পর্শে যারা এসেছেন, তাদের বাড়িতেই রাখা আছে। আমরা খুব তাড়াতাড়ি জেনে যাব, কীভাবে হয়েছে।”
অপরদিকে, স্বাস্থ্যসচিব জানিয়েছেন, রাজ্যের পরিকাঠামো আছে নিপা ভাইরাস টেস্টের। প্রত্যেকটি মেডিক্যাল কলেজে নিপা ভাইরাসের পরীক্ষা কেন্দ্র আছে। যথেষ্ট পরিকাঠামো আছে।”
