TRENDING:

West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?

Last Updated:
তাপমাত্রা খানিকটা কমলেও কনকনে ঠান্ডা পড়ার সম্ভাবনা আপাতত আর নেই। উত্তর বা দক্ষিণবঙ্গের কোথাও আপাতত তাপমাত্রার খুব বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। আগামী অন্তত সাত দিন রাতের তাপমাত্রা একই রকম থাকবে।
advertisement
1/5
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ। তবে কি ফের ঠান্ডা বাড়তে পারে? তেমন কোনও সম্ভাবনা অবশ্য এখনই দেখতে পাচ্ছেন না আবহবিদেরা। তাপমাত্রা খানিকটা কমলেও কনকনে ঠান্ডা পড়ার সম্ভাবনা আপাতত আর নেই। উত্তর বা দক্ষিণবঙ্গের কোথাও আপাতত তাপমাত্রার খুব বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। আগামী অন্তত সাত দিন রাতের তাপমাত্রা একই রকম থাকবে। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷
advertisement
2/5
আগামী কয়েক দিন শুষ্ক আবহাওয়া থাকবে। সকালের দিকে কুয়াশা থাকতে পারে। ঘন কুয়াশার সতর্কবার্তা উত্তরবঙ্গের চার জেলায়। তাপমাত্রা সামান্য কমলো, দক্ষিণবঙ্গে শীতের আমেজ একটু বাড়ল সকাল এবং সন্ধ্যায়। দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর ও কোচবিহারে আজ, সোমবারও ঘন কুয়াশার সতর্কবার্তা। দৃশ্যমানতা ৫০ মিটার নেমে আসতে পারে দু-এক জায়গায়। উত্তরবঙ্গের বাকি জেলাতে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা সকালের দিকে। দৃশ্যমানতা হাজার মিটারের মধ্যে। আগামিকাল, মঙ্গলবার থেকে ঘন কুয়াশার সম্ভাবনা কমবে।
advertisement
3/5
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা। কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদ জেলাতে। এই জেলাগুলিতে দৃশ্যমানতা হাজার মিটারের মধ্যে থাকবে সকালের দিকে। কলকাতা-সহ বাকি জেলাতে খুব হালকা কুয়াশার সামান্য সম্ভাবনা সকালের দিকে। দক্ষিণবঙ্গে আজ, রবিবার আরও একটু কমলো তাপমাত্রা। আগামিকাল, মঙ্গলবার থেকে ফের চড়বে পারদ। সন্ধ্যা থেকে সকাল শীতের আমেজ, বেলা বাড়লে কার্যত শীত উধাও হবে।
advertisement
4/5
কলকাতায় আজ, সোমবার ১৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকবে শহরের পারদ। রাতে ও সকালে শীতের অনুভূতি একটু বাড়ল। রাত ও দিনের তাপমাত্রা স্বাভাবিকের নীচে। ফের পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে উত্তর-পশ্চিম ভারতে। তাপমাত্রা ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা আগামী কয়েক দিন। এক-দু ডিগ্রির মধ্যেই তাপমাত্রা ওঠানামা করবে। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। পরিষ্কার আকাশ। সকালে হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে। আগামী সাতদিন শুষ্ক আবহাওয়া। দিনের বেলায় শীত উধাও হবে। সকালে আর সন্ধ্যায় শীতের হালকা অনুভূতি থাকবে। কলকাতার তাপমাত্রা ১৫ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে।
advertisement
5/5
কলকাতায় আজ, সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ০.৫ ডিগ্রি সেলসিয়াস কম। গতকাল, রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১.৪ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৪৭ থেকে ৮৭ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ১৫ ডিগ্রি থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
বাংলা খবর/ছবি/কলকাতা/
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল