TRENDING:

West Bengal Covid 19 Update: পর পর পাঁচ দিন শীর্ষে উত্তর চব্বিশ পরগণা, রাজ্যে একদিনেই করোনা আক্রান্ত প্রায় ৩ হাজার

Last Updated:

এই নিয়ে টানা পাঁচদিন নতুন আক্রান্তের নিরিখে শীর্ষে থাকল উত্তর চব্বিশ পরগণা৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: রাজ্যে করোনার বৃদ্ধি অব্যাহত৷ শনিবার রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত পরিসংখ্যানেও দেখা যাচ্ছে, শেষ চব্বিশ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ২৯৬৮৷
করোনার দাপট ফের বাড়ছে৷
করোনার দাপট ফের বাড়ছে৷
advertisement

শনিবার পরিসংখ্যানেও দেখা যাচ্ছে, একদিনে সর্বাধিক নতুন আক্রান্তের খোঁজ মিলেছে উত্তর চব্বিশ পরগণা জেলায়৷ এই নিয়ে টানা পাঁচদিন নতুন আক্রান্তের নিরিখে শীর্ষে থাকল উত্তর চব্বিশ পরগণা৷ এমন কি, আক্রান্তের সংখ্যার নিরিখে কলকাতাকেও টপকে যাচ্ছে এই জেলা৷

আরও পড়ুন: ডাক্তার নেই! রোগী দেখে ওষুধ দিচ্ছেন ফার্মাসিস্ট! গড়িয়ার স্বাস্থ্যকেন্দ্রে চাঞ্চল্যকর কাণ্ড

advertisement

শনিবারের পরিসংখ্যান অনুযায়ী, করোনা আক্রান্ত হয়ে রাজ্যে নতুন করে মৃত্যু হয়েছে আরও তিন জনের৷ এই মুহূর্তে রাজ্যে সংক্রমণের হার ১৫.৬৯ শতাংশ৷ করোনার দাপট কিছুটা নিয়ন্ত্রণে আসার পর থেকেই স্বাস্থ্যবিধিকে কার্যত শিকেয় তুলেছেন সাধারণ মানুষ৷ মাস্ক পরা বা সামাজিক দূরত্ব বজায় রাখার মতো প্রাথমিক সাবধনতা অবলম্বন না করাতেই ফের দাপট বাড়ছে করোনার৷ রাজ্য সরকার অবশ্য গোটা পরিস্থিতির উপরেই নজর রাখছে৷ এখনও পরিস্থিতি উদ্বেগজনক হয়নি বলেই আশ্বস্ত করছে প্রশাসন৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দোরগোড়ায় নির্বাচন! এ বারের ভোট, তাঁর শহর তথা জেলার উন্নয়ন নিয়ে কী ভাবছেন মীর জাফরের বংশধর ছোটে নবাব সৈয়দ রেজা আলি মির্জা? জানুন
আরও দেখুন

এই পরিস্থিতিতে করোনা সংক্রমণে লাগাম পরাতে বুস্টার ডোজ নেওয়ার উপরেই জোর দিচ্ছেন বিশেষজ্ঞ এবং চিকিৎসকরা৷ কিন্তু সেই ডোজ নেওয়ার ক্ষেত্রেও অধিকাংশ মানুষের মধ্যে অনীহা দেখা যাচ্ছে৷

বাংলা খবর/ খবর/কলকাতা/
West Bengal Covid 19 Update: পর পর পাঁচ দিন শীর্ষে উত্তর চব্বিশ পরগণা, রাজ্যে একদিনেই করোনা আক্রান্ত প্রায় ৩ হাজার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল