West Bengal Weather Update: সকালে ও রাতে হালকা শীতের আমেজ, ঠান্ডা কমবে, আগামী সপ্তাহে আরও কিছুটা বাড়বে তাপমাত্রা
- Reported by:BISWAJIT SAHA
- news18 bangla
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
শনিবার কলকাতায় ১৬ ডিগ্রিতেই সর্বনিম্ন পারদ। বাড়বে তাপমাত্রা। আগামী সপ্তাহে কলকাতা ও সংলগ্ন এলাকার তাপমাত্রা ১৭ থেকে ১৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। উপকূলীয় সংলগ্ন জেলাতে তাপমাত্রা ১৬ থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। পশ্চিমের জেলাগুলিতে ১৩ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে তাপমাত্রা।
advertisement
1/6

সকালে ও রাতে শীতের হালকা আমেজ। দিনে শীতের অনুভূতি কমবে। আগামী সপ্তাহে সর্বনিম্ন তাপমাত্রা আরও ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। দিনের বেলায় শীত কার্যত উধাও হবে। উত্তর-পশ্চিমের শীতল হাওয়া না থাকলেও শুষ্ক হাওয়া থাকবে। দখিনা বাতাসের দাপট এখনই বাড়ছে না। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷
advertisement
2/6
আজ, শনিবার কলকাতায় ১৬ ডিগ্রিতেই সর্বনিম্ন পারদ। বাড়বে তাপমাত্রা। আগামী সপ্তাহে কলকাতা ও সংলগ্ন এলাকার তাপমাত্রা ১৭ থেকে ১৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। উপকূলীয় সংলগ্ন জেলাতে তাপমাত্রা ১৬ থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। পশ্চিমের জেলাগুলিতে ১৩ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে তাপমাত্রা।
advertisement
3/6
উত্তরবঙ্গেও সামান্য তাপমাত্রা বাড়তে পারে তাপমাত্রা। দার্জিলিং ও সংলগ্ন পার্বত্য এলাকায় আগামী কয়েক দিনে ৫ থেকে ৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে তাপমাত্রা। কালিম্পং-সহ সমতল সংলগ্ন এলাকায় ১২ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে তাপমাত্রা। মালদহ ও সংলগ্ন জেলাতে ১৬ থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াস থাকবে সর্বনিম্ন তাপমাত্রা।
advertisement
4/6
ঘন কুয়াশার সতর্কতা আপাতত আর নেই। জেলাগুলিতে সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা। উত্তরবঙ্গের সব জেলাতেই সকালের দিকে কিছুক্ষণ হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলাতে। দৃশ্যমানতা সকালের দিকে হাজার মিটারের মধ্যে থাকতে পারে কিছু জায়গায়। দক্ষিণবঙ্গে হালকা কুয়াশার সম্ভাবনা। কলকাতা-সহ বাকি জেলাগুলিতে খুব হালকা শিশির বা কুয়াশার সামান্য সম্ভাবনা রয়েছে সকালের দিকে।
advertisement
5/6
কলকাতায় পরিষ্কার আকাশ ৷ সকালে হালকা শিশির/ কুয়াশার সম্ভাবনা। আগামী সাতদিন শুষ্ক আবহাওয়া। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তাপমাত্রা ওঠানামা থাকবে। বড়সড় পরিবর্তন নেই তাপমাত্রায়। আজ, শনিবারও ১৬ ডিগ্রির ঘরেই সর্বনিম্ন তাপমাত্রা। দিন ও রাতের তাপমাত্রা ফের স্বাভাবিকের নীচে থাকবে। রাতে ও সকালে হালকা শীতের অনুভূতি থাকবে। দিনে শীতের আমেজ ক্রমশ কমছে। আগামী সপ্তাহে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮/১৯ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে।
advertisement
6/6
কলকাতায় আজ, শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১.৫ ডিগ্রি সেলসিয়াস কম। গতকাল, শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ০.৭ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৩৭ থেকে ৮২ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ১৬ ডিগ্রি থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।