TRENDING:

High Court: সিআইএসএফকে চিনা স্কুলের ৮টি ঘর ছাড়তে হবে! বড় নির্দেশ হাইকোর্টের

Last Updated:

শুক্রবার বিচারপতি কৃষ্ণ রাওয়ের নির্দেশ, শুক্রবারের মধ্যে স্কুলের আটটি ঘর থেকে জওয়ানদের সরিয়ে স্কুল কর্তৃপক্ষকে ওই ঘরগুলি ফিরিয়ে দিতে হবে। আগামী ১৬ ফেব্রুয়ারি চিনা নববর্ষ৷ ওই বিশেষ দিন পালনের জন্যই ওই স্কুলের কর্তৃপক্ষকে সাহায্য করার জন্য বিশেষ অফিসার নিয়োগ হাইকোর্টের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: চিনা নববর্ষ পালনের জন্য ট্যাংরা চিনা স্কুলের ৮টি ঘর থেকে আধাসামরিক বাহিনি জওয়ানদের সরিয়ে ঘর গুলি খালি করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। শুক্রবার বিচারপতি কৃষ্ণ রাওয়ের নির্দেশ, শুক্রবারের মধ্যে স্কুলের আটটি ঘর থেকে জওয়ানদের সরিয়ে স্কুল কর্তৃপক্ষকে ওই ঘরগুলি ফিরিয়ে দিতে হবে।
 সিআইএসএফকে চিনা স্কুলের ৮টি ঘর ছাড়তে হবে! বড় নির্দেশ হাইকোর্টের  File Image
সিআইএসএফকে চিনা স্কুলের ৮টি ঘর ছাড়তে হবে! বড় নির্দেশ হাইকোর্টের File Image
advertisement

এই বিষয়ে নজরদারির জন্য আদালত নিযুক্ত বিশেষ অফিসার নিযুক্ত করে আদালত। এর পাশাপাশি কোর্টের আরও নির্দেশ, স্কুল ঘর হস্তান্তর করার প্রক্রিয়া সঠিক ভাবে পরিচালনা করার জন্য সিআইএসএফ-এর গ্রুপ কমান্ড্যান্টকেও উপস্থিত থাকতে হবে।

আরও পড়ুন: আজ থেকেই ঘুরল ভাগ্যের চাকা! বিজয়া একাদশীতে একাধিক শুভ যোগ, লক্ষ্মী-নারায়ণের কৃপায় গোল্ডেন টাইম শুরু ৫ রাশির

advertisement

জানা গিয়েছে, এই মামলার পরবর্তী শুনানি আগামী ১৬ ফেব্রুয়ারি হবে, সেদিন ঘর হস্তান্তররের বিষয়ে আদালতে রিপোর্ট দেবে বিশেষ আধিকারিক। আগামী ১৬ ফেব্রুয়ারি চিনা নববর্ষ৷ ওই বিশেষ দিন পালনের জন্যই ওই স্কুলের কর্তৃপক্ষকে সাহায্য করার জন্য বিশেষ অফিসার নিয়োগ হাইকোর্টের।

শুক্রবার সন্ধ্যা ৬টার মধ্যে স্কুলের ১০টি ঘর বাদে বাকি সমস্ত অংশ সিআইএসএফ (CISF)-এর গ্রুপ কমান্ডান্টের কাছ থেকে বুঝে নেওয়ার জন্য বিশেষ অফিসার (Special Officer) নিয়োগ করলেন হাইকোর্টের বিচারপতি কৃষ্ণা রাও। ​আদালত নিযুক্ত বিশেষ অফিসার তথা আইনজীবী অর্জ্য নন্দী সেই ঘরগুলি বুঝে নেওয়ার পর স্কুল কর্তৃপক্ষের হাতে তুলে দেবেন।

advertisement

আরও পড়ুন: ‘হাসিনাকে ফেরত চাই’, ইউনূসের সুরেই দাবি বিএনপি-র! তারেকের হাত ধরে মসৃণ হবে ভারত-বাংলাদেশ সম্পর্ক?

সেরা ভিডিও

আরও দেখুন
জঞ্জালে ঢেকেছে অশোকনগরের ওএনজিসি প্ল্যান্ট, কবে শুরু হবে খনিজ তেল ও গ্যাস উত্তোলন?
আরও দেখুন

উল্লেখ্য, আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের নিরাপত্তায় মোতায়েন সিআইএসএফ জওয়ানদের রাখতে ট্যাংরায় চিনাদের একটি বেসরকারি স্কুল নিয়েছিল রাজ্য। দু’মাসের জন্য নেওয়া হয়েছিল ওই স্কুলবাড়িটি। কিন্তু অভিযোগ, ১৪ মাস কেটে গেলেও এখনও কোনও বিকল্প ব্যবস্থা করেনি রাজ্য।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
High Court: সিআইএসএফকে চিনা স্কুলের ৮টি ঘর ছাড়তে হবে! বড় নির্দেশ হাইকোর্টের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল