TRENDING:

Bonus for state government employees: রাজ্য সরকারি কর্মীদের জন্য বোনাস ঘোষণা নবান্নের! পাবেন 'ক্যাজুয়াল' কর্মীরাও

Last Updated:

যে কর্মচারীরা গত ছ' মাস ধরে নিরবিচ্ছিন্ন ভাবে কর্মরত রয়েছেন, তাঁরাও এই বোনাস পাবেন৷সবক্ষেত্রেই বোনাসের সর্বোচ্চ পরিমাণ ৪৮০০ টাকাই থাকছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় সুখবর৷ সরকারের স্থায়ী এবং চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বোনাস ঘোষণা করল নবান্ন৷ এ দিনই বিজ্ঞপ্তি জারি করে এই অ্যাড-হক বোনাস ঘোষণা করা হয়েছে৷ ২০২১-২২ সালের জন্য এই বোনাস ঘোষণা করা হয়েছে৷
ফাইল ছবি
ফাইল ছবি
advertisement

রাজ্য সরকারের বিবৃতিতে জানানো হয়েছে, গত ৩১ মার্চ পর্যন্ত যে সরকারি কর্মচারীদের বেতন ৩৭ হাজার টাকার কম ছিল, তাঁরাই এই বোনাস পাবেন৷ পাশাপাশি, যে সরকারি কর্মচারীদের বেতন শেষ ছ' মাসের মধ্যে ৩৭ হাজার টাকা বা তার নীচে ছিল, তাঁরাও এই বোনাস পাবেন৷ পদন্নোতি, ডিএ বৃদ্ধির মতো কারণে শেষ ছ' মাসের মধ্যে বেতন ৩৭ হাজার টাকার বেশি হয়ে গেলেও মিলবে বোনাস৷

advertisement

আরও পড়ুন: দুই দফতরে হাজার হাজার কর্মী নিয়োগ, বড় সিদ্ধান্ত নিল রাজ্য মন্ত্রিসভা

এ ছাড়াও যে কর্মচারীরা গত ছ' মাস ধরে নিরবিচ্ছিন্ন ভাবে কর্মরত রয়েছেন, তাঁরাও এই বোনাস পাবেন৷সবক্ষেত্রেই বোনাসের সর্বোচ্চ পরিমাণ ৪৮০০ টাকাই থাকছে৷

সেরা ভিডিও

আরও দেখুন
স্কুলের দেওয়ালে সচেতনতার পাঠ! বাঁকুড়ার বিদ্যালয়ের প্রাক্তনীদের ছকভাঙা উদ্যোগ
আরও দেখুন

নির্দেশিকায় স্পষ্টই বলা হয়েছে, স্থায়ী কর্মীদের পাশাপাশি রাজ্য সরকারের ক্যাজুয়াল কর্মীরাও এই বোনাস পাবেন৷ তবে ক্যাজুয়াল কর্মীদের কাজে যোগ দেওয়ার পর অন্তত ১২০ দিন দিন সম্পন্ন হলেই তাঁরা এই বোনাস পাবেন৷ দুর্গা পুজো এবং ইদের আগেই এই বোনাস দেওয়া হবে বলে রাজ্য সরকারের নির্দেশিকায় জানানো হয়েছে৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
Bonus for state government employees: রাজ্য সরকারি কর্মীদের জন্য বোনাস ঘোষণা নবান্নের! পাবেন 'ক্যাজুয়াল' কর্মীরাও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল