TRENDING:

TMC: বিকেল ৪ টে, কালীঘাট...কবে প্রার্থী তালিকা প্রকাশ করবে তৃণমূল? ভোট ঘোষণা হতেই জানিয়ে দিল শাসক দল

Last Updated:

TMC: মঙ্গলবার প্রার্থী তালিকা প্রকাশ করবে তৃণমূল৷ রবিবার পশ্চিমবঙ্গে ভোটের নির্ঘণ্ট প্রকাশের পর সোমবার জানিয়ে দিল রাজ্যের শাসক দল৷

advertisement
কলকাতা: রবিবারেই পশ্চিমবঙ্গে ভোটের নির্ঘণ্ট প্রকাশ হয়ে গিয়েছে৷ আগামীকাল, মঙ্গলবারেই প্রার্থী তালিকা প্রকাশ করবে তৃণমূল৷ সূত্রের খবর, আগামীকাল বিকেল চারটেয় প্রকাশ হবে কালীঘাট থেকে। পারফরম্যান্স ভিত্তিতেই করা হবে প্রার্থী। এছাড়া একাধিক নতুন মুখ থাকতে চলেছে, ইঙ্গিত তেমনই।
বিকেল ৪ টে, কালীঘাট...কবে প্রার্থী তালিকা প্রকাশ করবে তৃণমূল? ভোট ঘোষণা হতেই জানিয়ে দিল শাসক দল
বিকেল ৪ টে, কালীঘাট...কবে প্রার্থী তালিকা প্রকাশ করবে তৃণমূল? ভোট ঘোষণা হতেই জানিয়ে দিল শাসক দল
advertisement

প্রসঙ্গত, রবিবার বাংলায় ভোট ঘোষণার পর সোমবারেই পথে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দোপাধ্যায়৷ সিলিন্ডারের আকাল, গ্যাসের দাম বৃদ্ধি-সহ একাধিক ইস্যুতে বিকেল চারটে কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং অবধি হবে এই মিছিল৷ সাধারণ মানুষের পাশে থাকার এই বার্তা দিয়েই শুরু হচ্ছে ২৬-এর ভোটের প্রচার।

আরও পড়ুন: ‘আন্ডার অ‍্যাডজুডিকেশন’ লিস্টে যাদের নাম রয়েছে, তারা কি ভোট দিতে পারবেন? বড় ঘোষণা করে দিলেন মুখ্য নির্বাচন কমিশনার

advertisement

মঙ্গলবার প্রার্থী ঘোষণা প্রথম দফায় প্রার্থী তালিকা প্রকাশ করতে পারে বিজেপি৷ বিজেপি সূত্রে জানা গিয়েছে, একাধিক দফায় তালিকা প্রকাশ করবে বিজেপি৷ প্রথম দফার তালিকায় প্রায় ১৫৫ জন প্রার্থীর নাম থাকতে পারে বলে সূত্রের খবর। এছাড়াও জানা গিয়েছে, আগামীকাল দিল্লিতে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বৈঠকে অংশ নেবেন শমীক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী ও সুকান্ত মজুমদার। ওই বৈঠকের পরই মঙ্গলবার প্রথম প্রার্থী তালিকা প্রকাশ হতে পারে বলে দলীয় সূত্রে জানা গিয়েছে।

advertisement

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬ দুই দফায় ভোট হবে। ২৩ এপ্রিল এবং ২৯ এপ্রিল। গণনা হবে ৪ মে। প্রথম দফায় ভোট হবে ১৫২টি আসনে। দ্বিতীয় দফায় ভোটগ্রহণ হবে ১৪২টি আসনে।

আরও পড়ুন: ‘পুরোহিত ও ইমাম ভাতা বাড়ানো আদর্শ আচরণবিধি ভঙ্গ করেনি’! মমতার ঘোষণা নিয়ে জানিয়ে দিলেন জ্ঞানেশ কুমার

advertisement

পশ্চিমবঙ্গে গত বিধানসভা ভোট আট দফায় ভোট হয়েছিল। এ বার দু’দফায় কেন? সে বিষয়ে প্রশ্ন করা হলে জ্ঞানেশ বলেন, ”কমিশন মনে করছে দফা কমানো প্রয়োজন। সকলের পক্ষে সুবিধাজনক এমন একটি পর্যায়ে এটি নামিয়ে আনা দরকার।”

সেরা ভিডিও

আরও দেখুন
উত্তরমুখী স্রোতে পুণ্যস্নান! শুরু হচ্ছে জলপাইগুড়ির ঐতিহ্যবাহী বারুণী মেলা, জানুন সময়সূচী, এবারের মেলায় থাকছে বড় চমক
আরও দেখুন

গুজরাত, গোয়া, ত্রিপুরা, নাগাল্যান্ডের একটি করে আসনে এবং কর্নাটক ও মহারাষ্ট্রের দু’টি করে আসনে উপনির্বাচন রয়েছে। ওই আটটি আসনের উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে কমিশন। গোয়া, কর্নাটক, নাগাল্যান্ড এবং ত্রিপুরায় উপনির্বাচন হবে ৯ এপ্রিল। গুজরাত এবং মহারাষ্ট্রে উপনির্বাচন হবে ২৩ এপ্রিল। আট আসনেরই ভোটগণনা হবে ৪ মে।

advertisement

বাংলা খবর/ খবর/নির্বাচন/
TMC: বিকেল ৪ টে, কালীঘাট...কবে প্রার্থী তালিকা প্রকাশ করবে তৃণমূল? ভোট ঘোষণা হতেই জানিয়ে দিল শাসক দল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল