শুধু তাই নয়, বিহারের সাসারাম এবং ভভুয়া স্টেশনের মাঝামাঝি মুম্বাই মেলে হামলা চালানো হয়েছে বলে খবর৷ পাথর, লাঠি এবং বন্দুক নিয়ে ট্রেনে হামলা চালানো হয় বলে অভিযোগ৷ প্রাণভয়ে কোনওক্রমে সিটের নীচে লুকিয়ে বসে থাকেন যাত্রীরা৷
আরও পড়ুন: অগ্নিপথে বাড়ল বয়সের ঊর্ধ্বসীমা, চার বছর 'চাকরির' পর কী কী সুবিধে?
advertisement
রেলের তরফে জানানো হয়েছে, হাওড়া- নিউ দিল্লি পূর্বা এক্সপ্রেস, হাওড়া- লালকুয়া এক্সপ্রেস, হাওড়া- ধানবাদ ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস, রাঁচি- পটনা পাটালিপুত্র এক্সপ্রেস, দানাপুর- টাটা এক্সপ্রেস, আসানসোল- টাটা এক্সপ্রেস, জয়নগর- হাওড়া এক্সপ্রেস, মালদহ টাউন- কিউল এক্সপ্রেসের মতো ট্রেনগুলি দেরিতে চলছে৷
আরও পড়ুন: অফিস টাইমে বনগাঁ শাখায় পর পর আটকে ট্রেন! চূড়ান্ত নাকাল নিত্যযাত্রী, কী নিয়ে সমস্যা?
এর পাশাপাশি ১২৩৩৫ মালদহ টাউন- লোকমান্য তিলক এক্সপ্রেস এবং ১২২৭৩ হাওড়া- নিউ দিল্লি দুরন্ত এক্সপ্রেস বাতিল করা হয়েছ৷ ভাগলপুর- দানাপুর ইন্টারসিটি এক্সপ্রেস, জামালপুর- কিউল ডিইএমইউ প্যাসেঞ্জার ট্রেন দু'টি ধানাউরি স্টেশন পর্যন্ত যাবে৷
অন্যদিকে, আলিপুরদুয়ার জংশন-দিল্লি এক্সপ্রেস আজ বাতিল করা হয়েছে৷ বাতিল হয়েছে ডিব্রুগড়-লালগড় এক্সপ্রেসও আজ বাতিল থাকবে৷ আজ কামাখ্যা- আনন্দবিহার এক্সপ্রেসও বাতিল থাকবে৷
শেষ খবর পাওয়া পর্যন্ত, অগ্নিপথ নিয়ে বিক্ষোভের জেরে গোটা দেশে এখনও পর্যন্ত কুড়িটি ট্রেন বাতিল করতে হয়েছে৷ ৫৮টি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে৷
