TRENDING:

ফের বিস্ফোরক দিলীপ ঘোষ...! বাঁকুড়ায় দলের আগে নিজেই করে দিলেন প্রার্থী ঘোষণা, কার নাম...?

Last Updated:
Dilip Ghosh: ফের বিতর্কে দিলীপ ঘোষ! বাঁকুড়ায় দলের আগে নিজেই করে দিলেন প্রার্থী ঘোষণা। দিলীপ ঘোষের বাঁকুড়ার দলীয় কর্মসূচি থেকে এইভাবে প্রার্থীর নাম আগাম ঘোষণা নতুন করে বিতর্ক ছড়িয়েছে।
advertisement
1/7
ফের বিস্ফোরক দিলীপ ঘোষ...! বাঁকুড়ায় দলের আগে নিজেই করে দিলেন প্রার্থী ঘোষণা, কার নাম...?
বিতর্ক পিছু ছাড়ছে না দিলীপ ঘোষের। এবার ফের বিতর্কের কেন্দ্রে বঙ্গ বিজেপির প্রবীণ নেতা তথা প্রাক্তন রাজ্য সভাপতি। এবার দলের আগেই বাঁকুড়ার বিজেপি প্রার্থী ঘোষণা করে বিতর্কে জড়ালেন দিলীপ ঘোষ। আসন্ন বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা না হতেই ফের চড়ল ভোটের পারদ।
advertisement
2/7
প্রাক্তন বিজেপি সাংসদের দাবি, আসন্ন বিধানসভা ভোটে বাঁকুড়া কেন্দ্রে দলের প্রার্থী হচ্ছেন বিদায়ী বিধায়ক নীলাদ্রিশেখর দানা। মঙ্গলবার সন্ধেয় বাঁকুড়া শহর সংলগ্ন ধলডাঙ্গা মোড়ে দলীয় কর্মসূচীতে বক্তব্য রাখতে গিয়ে বাঁকুড়া কেন্দ্রে বিজেপি প্রার্থীর নাম আগাম ঘোষণা করে দেন দিলীপ ঘোষ। এবার এ রাজ্যে সরকার গড়তে চলেছে বিজেপি, এমন দাবিও এই সভা থেকে করেন দিলীপ ঘোষ।
advertisement
3/7
প্রার্থীর নাম আগাম ঘোষণা প্রসঙ্গে প্রশ্ন করা হলে দিলীপ ঘোষ অবশ্য ব্যাখ্যা করে বলেন, "তিনিই বর্তমান বিধায়ক। খুব এদিক-ওদিক না হলে দল জেতা কেন্দ্র থেকে প্রার্থী বদল করে না। তাই তিনি নীলাদ্রিশেখর দানার নাম বলেছেন।
advertisement
4/7
এ বিষয়ে বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানা তাঁর প্রতিক্রিয়ায় বলেন, "কে প্রার্থী হবেন সে বিষয়ে সিদ্ধান্ত নেবে দল। কে কোথায় প্রার্থী হবেন, তা সিদ্ধান্ত নেওয়ার জন্য দলের নেতারা আছেন, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষরা সবাই আছেন।"
advertisement
5/7
এদিকে কে প্রার্থী হবে কে হবে না সেই ঝাড়াই-বাছাই পর্ব ইতিমধ্যেই শুরু হয়েছে শাসকবিরোধী দুই শিবিরেই। ঘর গোছাতে শুরু করেছে গেরুয়া শিবিরও। বিজেপি সূত্রে খবর, ছাব্বিশের বিধানসভা ভোটে বিজেপির প্রার্থী বাছাই হবে তিন ধাপে।
advertisement
6/7
মণ্ডল, জেলা নেতৃত্বের পাশাপাশি বিজেপির প্রার্থী বাছাই প্রক্রিয়ায় জড়িত থাকবে সমীক্ষক সংস্থাও। প্রত্যেক বিধানসভা কেন্দ্র থেকে অন্তত তিনটি নাম বাছাই করা হচ্ছে। প্রার্থী বাছাইয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব।
advertisement
7/7
এর মধ্যে দিলীপ ঘোষের বাঁকুড়ার দলীয় কর্মসূচি থেকে এইভাবে প্রার্থীর নাম আগাম ঘোষণা নতুন করে বিতর্ক ছড়িয়েছে। ভোটমুখী রাজ্যে দিলীপ ঘোষের এই মন্তব্য রাজনৈতিক উত্তাপ বাড়াবে বলেই মনে করছেন রাজনৈতিক মহল।
বাংলা খবর/ছবি/কলকাতা/
ফের বিস্ফোরক দিলীপ ঘোষ...! বাঁকুড়ায় দলের আগে নিজেই করে দিলেন প্রার্থী ঘোষণা, কার নাম...?
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল