TRENDING:

Man gets electrocuted in Tangra: এবার ট্যাংরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত যুবক, দু' সপ্তাহে এই নিয়ে তিনজন

Last Updated:

এ দিন সকালে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে ট্যাংরার গোবিন্দ খটিক লেনে৷ জানা গিয়েছে, রাস্তার পাশেই একটি ছোট খাবারের দোকান চালাতেন বান্টি এবং তাঁর স্ত্রী৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: ফের শহরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃ্ত্যু হল কলকাতায়৷ এবার ট্যাংরায় নিজের দোকানেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারালেন যুবক৷ মৃত যুবকের নাম বান্টি হালদার৷ যদিও কীভাবে ওই যুবক বিদ্যুৎস্পৃষ্ট হলেন, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে৷
এই জায়গাতেই বিদ্যুৎস্পৃষ্ট হন যুবক৷
এই জায়গাতেই বিদ্যুৎস্পৃষ্ট হন যুবক৷
advertisement

এ দিন সকালে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে ট্যাংরার গোবিন্দ খটিক লেনে৷ জানা গিয়েছে, রাস্তার পাশেই একটি ছোট খাবারের দোকান চালাতেন বান্টি এবং তাঁর স্ত্রী৷ এ দিন সকালে দোকান খুলে খাবার তৈরি করছিলেন তাঁরা৷ বান্টির স্ত্রীর দাবি, দোকানের একেবারে সামনেই বিদ্যুতের খুঁটিতে একটি মিটার বক্স লাগিয়েছিল সিইএসসি৷ সেই মিটার বক্সেই সকাল সাড়ে আটটা নাগাদ আগুনের ফুলকি দেখা যায়৷ ভয় পেয়ে গিয়ে দোকান থেকে বেরিয়ে আসেন বান্টির স্ত্রী৷ তাঁর অভিযোগ, এর পর বান্টি দোকান থেকে বেরনোর সময় মিটার বক্সে আগুন ধরে যায়৷ তখনই বান্টি বিদ্যুৎস্পৃষ্ট হন৷

advertisement

আরও পড়ুন: হরিদেবপুরের পর আবার, রাজাবাজারের রাস্তায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু কিশোরের

যদিও পুলিশ ঘটনাস্থলে গিয়ে জানিয়েছে, ওই দোকানের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ করেই আগুন ছড়িয়ে পড়ে৷ স্থানীয় বাসিন্দাদেরও দাবি, তাঁরা ঘটনাস্থলে এসে বালি দিয়ে দোকানের ভিতরের আগুন নিভিয়েছেন৷ দোকানের ভিতরে বিদ্যুৎ সংযোগের লাইনও আগুনে পুড়ে গিয়েছে৷ স্থানীয় কাউন্সিলরও একই দাবি করেছেন৷

advertisement

আরও পড়ুন: পরতে পরতে বৈদ্যুতিক তার ঝুলছে রাজাবাজারের গলিতে! পরিদর্শন করলেন পুর-সিইএসসি কর্তারা

খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন সিইএসসি-র কর্মীরাও৷ গোটা এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে৷ কলকাতা পুরসভার আলো বিভাগের মেয়র পারিষদ সন্দীপ রঞ্জন বক্সিও দাবি করেছেন, যে সময় ঘটনা ঘটেছে তখন কলকাতা পুরসভার বাতিস্তম্ভে বিদ্যুৎ সংযোগ থাকে না৷ ফলে গ্যাস সিলিন্ডার ফেটেই দুর্ঘটনার দিকে ইঙ্গিত দিয়েছেন তিনি৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
নয়া ইতিহাসের পথে রেল, হাইটেক ক্যামেরা রুখে দেবে দুর্ঘটনা! নতুন ডিভাইসে বাঁচবে বহু প্রাণ
আরও দেখুন

গত কয়েক দিনে এই নিয়ে তিনজন কলকাতায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারালেন৷ প্রথমে হরিদেবপুর এবং তার পর রাজাবাজার এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারায় দুই বালক৷ এবার একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল ট্যাংরাতেও৷

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
Man gets electrocuted in Tangra: এবার ট্যাংরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত যুবক, দু' সপ্তাহে এই নিয়ে তিনজন
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল