TRENDING:

SIR in West Bengal: SIR বিচারে নিরাপত্তা আশঙ্কায় চিঠি জুডিশিয়াল অফিসারদের, কমিশনকে গাফিলতি এড়াতে বড় নির্দেশ হাইকোর্টের

Last Updated:

SIR in West Bengal: নিরাপত্তা নিয়ে উদ্বেগ একাধিক জুডিশিয়াল অফিসারদের। নিরাপত্তা নিয়ে কোনও গাফিলতি করা যাবে না, নির্দেশে সাফ জানালেন প্রধান বিচারপতি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: SIR বিচারে বিচারবিভাগের নিরাপত্তা শঙ্কা। নিরাপত্তা নিয়ে উদ্বেগ একাধিক জুডিশিয়াল অফিসারদের। যার জেরে হাইকোর্টে নিরাপত্তা উদ্বেগ জানিয়ে চিঠি দিলেন অনেক জুডিশিয়াল অফিসার। সূত্রের খবর, বিশেষ করে মুর্শিদাবাদ, মালদহ, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা নিয়ে নিরাপত্তা উদ্বেগ বেশি।
SIR বিচারে বিচারবিভাগের নিরাপত্তা শঙ্কা
SIR বিচারে বিচারবিভাগের নিরাপত্তা শঙ্কা
advertisement

সোমবারের বৈঠকে জেলা বিচারকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে কমিশনকে নির্দেশ প্রধান বিচারপতি সুজয় পালের। বিচারকদের ব্যক্তিগত নিরাপত্তারক্ষীর সংখ্যা বাড়াতে নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় বাহিনী দ্রুত ঢুকবে রাজ্যে, এলেই আধাসেনা নিরাপত্তা পাবেন জুডিশিয়াল অফিসারেরা। প্রধান বিচারপতিকে এদিন জানিয়েছে নির্বাচন কমিশন। নিরাপত্তা নিয়ে কোনও গাফিলতি করা যাবে না, নির্দেশে সাফ জানালেন প্রধান বিচারপতি।

advertisement

আরও পড়ুন: ৬০ লাখ SIR অভিযোগের নিষ্পত্তি করবেন জুডিশিয়াল অফিসাররা! ২৮ ফেব্রুয়ারি কি তালিকা প্রকাশ? স্পষ্ট জানাল কমিশন

অন্যদিকে, প্রায় ৬০ লাখ অভিযোগের নিষ্পত্তি করতে হবে জুডিশিয়াল অফিসারদের। মুর্শিদাবাদ জেলায় সব থেকে বেশি অভিযোগের নিষ্পত্তি করতে হবে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনায় জেলাতেও তুলনামূলক অভিযোগের সংখ্যা বেশি। ঝাড়গ্রাম ও কালিম্পঙ জেলায় অভিযোগ নিষ্পত্তির সংখ্যা সব থেকে কম। নির্বাচন কমিশন সূত্রে খবর, ট্রেনিং সব হয়ে গিয়েছে জুডিশিয়াল অফিসারদের। এখন পোর্টাল সচল ভাবে চলছে।

advertisement

আরও পড়ুন: হাতে আর কয়েক ঘণ্টা, বসন্তের বৃষ্টিতে ভিজবে কলকাতা-সহ ১৪ জেলা! মঙ্গলে বাড়বে বৃষ্টি, আবহাওয়ার বড় খবর

প্রধান বির্চারপতি এখনও জুডিশিয়াল অফিসার খুঁজছেন। কমিশনের আশা ২৯৪ টি বিধানসভার জন্য ২৯৪ জন জুডিশিয়াল অফিসার পাওয়া যাবে। কমিশনের দাবি, ২৮ তারিখে তালিকা প্রকাশ হবে। এখন থেকেই ২০০ জন জুডিশিয়াল বিচারকরা কাজ করতে পারবেন। পোর্টাল সচল আছে। কেন নাম বাদ দিল বা কেন বৈধ ভোটার বলে সম্মতি দিলেন জুডিশিয়াল অফিসাররা ১০০০ শব্দে লিখতে পারবেন। (A-১ টি অক্ষর ) ১ কোটি ৫২ লক্ষকে নোটিস দেওয়া হয়েছিল, তার মধ্যে প্রায় ৬০ লক্ষ অভিযোগের নিষ্পত্তি করতে হবে জুডিশিয়াল অফিসারদের। যার মধ্যে আনম্যাপড রয়েছেন ৩২ লাখ ও লজিক্যাল ডেসক্রিপেন্সি রয়েছে ১ কোটি ২০ লাখ। এর মধ্যে যাদের পুনঃযাচাই করার কথা বলা হয়েছে তাদের ও অভিযোগের নিষ্পত্তি হবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
রংটংয়ে বেড়াতে যাচ্ছেন?স্টেশনের ধারে ‘দাজুকা দোকান’, থেকে মোমো না খেলে আপনার বড় ‘মিস’
আরও দেখুন

অর্ণব হাজরা

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
SIR in West Bengal: SIR বিচারে নিরাপত্তা আশঙ্কায় চিঠি জুডিশিয়াল অফিসারদের, কমিশনকে গাফিলতি এড়াতে বড় নির্দেশ হাইকোর্টের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল