TRENDING:

Jadavpur Assembly: ২০২১-এ সুজনকে হারিয়ে চমক, যাদবপুরে বিকাশের বিরুদ্ধেও দেবব্রততেই আস্থা রাখল তৃণমূল!

Last Updated:

একসময় বামেদের দুর্গ হিসেবে পরিচিত ছিল যাদবপুর৷ ২০২১ সালে যাদবপুরে জয় পেয়েছিল শাসক দল৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
একসময়ে বামেদের ঘাঁটি যাদবপুর পুনরুদ্ধার করতে অভিজ্ঞ মুখ এবং পরিচিত নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্যকে প্রার্থী করেছে বামেরা৷ যদিও রাজ্যের অন্যতম নজরকাডা় এই কেন্দ্রে প্রার্থী বদল করল না তৃণমূল৷ বর্তমান বিধায়ক দেবব্রত মজুমদারের উপরেই আস্থা রাখল শাসক দল৷ ফলে যাদবপুরে এবার বিকাশ বনাম দেবব্রতর লড়াই৷ যদিও যাদবপুর কেন্দ্রে এখনও প্রার্থী ঘোষণা করেনি বিজেপি৷
যাদবপুরে বিকাশ বনাম দেবব্রত৷
যাদবপুরে বিকাশ বনাম দেবব্রত৷
advertisement

২০২১ সালে যাদবপুর কেন্দ্রের বামেদের আর এক হেভিওয়েট প্রার্থী এবং তৎকালীন বিধায়ক সুজন চক্রবর্তীকে পরাজিত করেছিলেন দেবব্রত মজুমদার৷ এবার সিপিএমের আরও এক হেভিওয়েট নেতা বিকাশরঞ্জনের বিরুদ্ধে নিজের কেন্দ্র রক্ষার লড়াইয়ে নামছেন দেবব্রত মজুমদার৷

পেশায় চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট দেবব্রত মজুমদারের উত্থান কলকাতা পুরসভার কাউন্সিলর হিসেবে৷ জঞ্জাল অপসারণ বিভাগের মেয়র পারিষদ হিসেবেও তাঁর কাজ দলের মধ্যে প্রশংসা কুড়িয়েছিল৷ খুব বেশি প্রচারে না এসে চুপচাপ কাজ করে যাওয়ার জন্য দলের মধ্যেই প্রশংসিত হন দেবব্রত৷ এর পরই ২০২১ সালে দেবব্রত মজুমদারকে প্রার্থী করে সিপিএমের হাত থেকে যাদবপুর কেন্দ্র ছিনিয়ে নেয় শাসক দল৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
তারাপীঠে বন্ধ হয়ে যাচ্ছে একের পর এক হোটেল! কারণটা কী? জানলে আঁতকে উঠবেন
আরও দেখুন

২০১১ সাল থেকেই যাদবপুর কেন্দ্রে পালাবদল চলছে৷ একদা সিপিএমের দুর্গ হিসেবে পরিচিত যাদবপুরে ২০১১ সালে তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে পরাজিত করে চমকে দিয়েছিলেন তৃণমূলের মণীশ গুপ্ত৷ ২০১৬ সালে বাম কংগ্রেস জোটের প্রার্থী হয়ে যাদবপুরে জয় পান সুজন চক্রবর্তী৷ ২০২১-এ ফের যাদবপুর দখল করে তৃণমূল৷ এবার বিধানসভা নির্বাচনে যাদবপুরে এই বদলের ধারা অব্যাহত থাকে নাকি দেবব্রত মজুমদার নিজের কেন্দ্র ধরে রাখতে পারেন, তা জানা যাবে ৪ মে৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
Jadavpur Assembly: ২০২১-এ সুজনকে হারিয়ে চমক, যাদবপুরে বিকাশের বিরুদ্ধেও দেবব্রততেই আস্থা রাখল তৃণমূল!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল