TRENDING:

IMD Weather Update: মুহূর্তে বদলে যাবে আবহাওয়া, রাজ্যজুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস! হতে পারে কালবৈশাখী-জারি বাজের সতর্কতা

Last Updated:
IMD Weather Update: আগামী দু'ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। ভিজবে কোন কোন জেলা? রইল ওয়েদার আপডেট...
advertisement
1/8
মুহূর্তে বদলে যাবে আবহাওয়া, রাজ্যজুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস! হতে পারে কালবৈশাখী-জারি বাজের সতর্কতা
★মঙ্গলবারও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির পূর্বাভাস রাজ্যের একাধিক জেলায়। আগামী দুই থেকে তিন ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা। উত্তরবঙ্গের জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে, পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।
advertisement
2/8
★ঝড়-বৃষ্টিতে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলার তাপমাত্রা অনেকটাই কমেছে। আগামী তিন দিনে সামান্য বাড়তে পারে তাপমাত্রা। মঙ্গলবার বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টি। তবে ঝড়-বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা বেশ কিছুটা কমবে। মঙ্গলবার পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা।
advertisement
3/8
★মঙ্গলবার থেকে বৃহস্পতিবার আংশিক মেঘলা আকাশ। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা ঝড়-বৃষ্টির সম্ভাবনা। রাজ্যজুড়েই ঝড়-বৃষ্টির সম্ভাবনা বাড়বে শুক্রবার থেকে। শুক্রবার ও শনিবার কালবৈশাখীর সম্ভাবনা রাজ্যে। শনিবার পর্যন্ত আরও একটা স্পেল ঝড়-বৃষ্টির। রবিবার ও সোমবারে ঝড়-বৃষ্টির সম্ভাবনা ফের কমবে।
advertisement
4/8
★দক্ষিণবঙ্গে শুক্রবার ফের ঝড়-বৃষ্টির সম্ভাবনা বাড়বে। কালবৈশাখীর মতো পরিস্থিতি হতে পারে। পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব-পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ জেলাতে দুর্যোগের সম্ভাবনা বেশি। ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সঙ্গে শিলাবৃষ্টির আশঙ্কা। বজ্রপাতের সম্ভাবনাও থাকবে। দক্ষিণবঙ্গের বাকি জেলাতে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে বাতাস ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি।
advertisement
5/8
★উত্তরবঙ্গে ঝড়-বৃষ্টি চলবে। উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার, মালদহ ও দুই দিনাজপুর জেলাতে। সঙ্গে ৩০/৪০ কিলোমিটার গতিবেগে ঝড়। বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে।
advertisement
6/8
★বুধবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঝোড়ো হওয়া ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে ঝড়-বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে।
advertisement
7/8
v
advertisement
8/8
★কলকাতাতে আংশিকভাবে মেঘলা আকাশ। দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়বে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সামান্য সম্ভাবনা। ঝড়-বৃষ্টির সম্ভাবনা বাড়বে শুক্রবার ও শনিবার। এর মধ্যে শনিবার ঝড়-বৃষ্টির সম্ভাবনা বেশি। (রিপোর্টার-- বিশ্বজিৎ সাহা)
বাংলা খবর/ছবি/কলকাতা/
IMD Weather Update: মুহূর্তে বদলে যাবে আবহাওয়া, রাজ্যজুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস! হতে পারে কালবৈশাখী-জারি বাজের সতর্কতা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল