TRENDING:

Mamata Banerjee on Bhawanipore Twin Murder Case: ভবানীপুরে জোড়া খুনে জড়িত পরিচিতই, এগিয়েছে তদন্ত, ঘটনাস্থলে গিয়ে দাবি মমতার

Last Updated:

এ দিন নিহত দম্পতির মেজ এবং ছোট মেয়ের সঙ্গে দেখা করেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ কথা বলেন শাহ দম্পতির অন্যান্য আত্মীয়দের সঙ্গেও৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#অমিত সরকার, কলকাতা: ভবানীপুরে নিহত দম্পতি অশোক ও রশ্মিতা শাহের বাড়িতে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এ দিন উত্তরবঙ্গ থেকে ফিরে ভবানীপুরে গিয়ে অশোক ও রশ্মিতা শাহের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী৷ নিহত দম্পতির মেয়ে এবং পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন তিনি৷
নিহত দম্পতির মেয়েকে সান্ত্বনা মুখ্যমন্ত্রীর৷
নিহত দম্পতির মেয়েকে সান্ত্বনা মুখ্যমন্ত্রীর৷
advertisement

মুখ্যমন্ত্রীর সঙ্গেই ছিলেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল৷ পরে মুখ্যমন্ত্রী এবং পুলিশ কমিশনার দু' জনেই দাবি করেন, এই নৃশংস হত্যাকাণ্ডের পিছনে সম্ভবত পরিচিত কেউই জড়িত রয়েছেন৷

আরও পড়ুন: রেণুর জন্য বড় ঘোষণা মমতার! শুধু চাকরি নয়, কৃত্রিম হাতেরও ব্যবস্থা করবে সরকার

ভবানীপুরে যে জায়গায় এই জোড়া খুনের ঘটনা ঘটেছে, সেখান থেকে মুখ্যমন্ত্রীর বাড়ির দূরত্ব সামান্যই৷ এলাকার বিধায়কও মুখ্যমন্ত্রী৷ এ দিন মুখ্যমন্ত্রীও ওই এলাকাকে নিজের পাড়া বলেই উল্লেখ করেন৷ মুখ্যমন্ত্রীর দাবি, ওই এলাকায় পরিচিত কেউ ছাড়া এ ভাবে ঘরে ঢুকে খুন করা সম্ভব নয়৷

advertisement

এ দিন নিহত দম্পতির মেজ এবং ছোট মেয়ের সঙ্গে দেখা করেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ কথা বলেন শাহ দম্পতির অন্যান্য আত্মীয়দের সঙ্গেও৷ তদন্তের অগ্রগতি নিয়ে পুলিশ কমিশনারের সঙ্গেও কথা বলেন তিনি৷ পরে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের জানান, 'পরিচিত কেউই সম্ভবত এই কাজ করেছে৷ কায়দা করে ফায়দা নিয়েছে৷ ঘটনার দিনই আমার সঙ্গে পুলিশ কমিশনারের কথা হয়, কারণ আমি উত্তরবঙ্গে ছিলাম৷ পুলিশের তদন্তও অনেক দূর এগিয়ে গিয়েছে৷ ৯৯ শতাংশ তদন্ত শেষ৷ আশা করি খুব শিগগিরই দোষীরা ধরা পড়বে৷' মুখ্যমন্ত্রী আরও বলেন, 'আমাদের এই এলাকায় এরকম ঘটনা কোনও দিন ঘটেনি৷ আমরা আগের মতোই শান্তিপূর্ণ ভাবে থাকতে চাই৷'

advertisement

আরও পড়ুন: ভবানীপুরে জোড়া খুন নিয়ে বিস্ফোরক দিলীপ ঘোষ! শহরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন

মুখ্যমন্ত্রীর সঙ্গে সহমত পোষণ করেই পুলিশ কমিশনার বিনীত গোয়েলও জানান, ঘটনার পিছনে পরিচিত কেউ থাকার সম্ভাবনা বেশি৷ দোষীদের চিহ্নিত করতে প্রযুক্তির সাহায্যও নিচ্ছে পুলিশ৷ তবে তদন্তের স্বার্থেই মুখ্যমন্ত্রী বা পুলিশ কমিশনার, কেউই তদন্তের অগ্রগতি নিয়ে বিশদে কিছু বলতে চাননি৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শিলিগুড়িতে ত্রিমুখী লড়াই! হেভিওয়েট কেন্দ্রে কার জেতার সম্ভাবনা বেশি? এলাকাবাসীর মনোভাব কী!
আরও দেখুন

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, শাহ দম্পতির ছোট মেয়ে বাবা এবং মায়ের সঙ্গে ওই ফ্ল্যাটেই থাকতেন৷ এখন তাঁকে কোনও আত্মীয়র কাছে রাখতে হবে৷ সে বিষয়ে পরিবারের সদস্যরাই নিজেদের মধ্যে কথা বলে সিদ্ধান্ত নেবেন৷

বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee on Bhawanipore Twin Murder Case: ভবানীপুরে জোড়া খুনে জড়িত পরিচিতই, এগিয়েছে তদন্ত, ঘটনাস্থলে গিয়ে দাবি মমতার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল