TRENDING:

Kolkata International Poultry Fair 2026: বাজারে সত্যিই বিক্রি হচ্ছে চিনা প্লাস্টিক ডিম? আন্তর্জাতিক কলকাতা পোল্ট্রি মেলায় হাতেনাতে ধরা পড়ল আসল সত্য!

Last Updated:
রাজ্য সরকারের প্রাণিজ সম্পদ উন্নয়ন মন্ত্রক এবং পশ্চিম বঙ্গ পোল্ট্রি ফেডারেশনের যৌথ উদ্যোগে বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে হয়ে গেল আন্তর্জাতিক কলকাতা পোল্ট্রি মেলা৷
advertisement
1/5
সত্যিই বিক্রি হচ্ছে চিনা প্লাস্টিক ডিম?কলকাতা পোল্ট্রি মেলায় হাতেনাতে ধরা পড়ল আসল সত্য!
আন্তর্জাতিক কলকাতা পোল্ট্রি মেলা৷ স্টলে স্টলে দেশি বিদেশি মুরগি আর ডিম। রয়েছে ভারতের বিভিন্ন রাজ্যের পোল্ট্রি শিল্পের প্রতিনিধিরাও। সঙ্গে পোল্ট্রি শিল্পের অত্যাধুনিক প্রযুক্তির যন্ত্রপাতির প্রদর্শনী।
advertisement
2/5
রাজ্য সরকারের প্রাণিজ সম্পদ উন্নয়ন মন্ত্রক এবং পশ্চিম বঙ্গ পোল্ট্রি ফেডারেশনের যৌথ উদ্যোগে বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে হয়ে গেল আন্তর্জাতিক কলকাতা পোল্ট্রি মেলা৷ ছাত্র ছাত্রী থেকে পোল্ট্রি শিল্পের সঙ্গে যুক্ত অনেক মানুষ আসছেন এই মেলায়।
advertisement
3/5
মেলার উদ্বোধন করেন প্রাণিজ সম্পদ উন্নয়ন মন্ত্রী স্বপন দেবনাথ সহ অন্যান্য বিশিষ্টরা। মেলায় চিন সহ বেশ কয়েকটি দেশের মোট ১৫০ টি স্টল রয়েছে। স্কুল কলেজের ছাত্রছাত্রীদের মেলায় আসার জন্য আমন্ত্রণ জানিয়েছে ফেডারেশন।
advertisement
4/5
বাজার ছেয়ে গেছে নকল চিনা ডিমে? এই নিয়ে অনেকের মনে অনেক প্রশ্ন রয়েছে৷ এই মেলায় ভাঙল সেই ভুল ধারনা৷ মেলায় ছিল চিনের পোল্ট্রি স্টল। তাঁদের পোল্ট্রি ইন্ডাস্ট্রির প্রযুক্তিও হাতে কলমে দেখা গিয়েছে । মেলায় এসে যাচাই করা গেল নকল ডিম গুজব না সত্যি।
advertisement
5/5
ডিম আর মুরগি নিয়ে হাজির বিভিন্ন দেশের প্রতিনিধিরা। মালয়েশিয়া থেকে স্পেন, মোট ১৫০ টি স্টলে থাকছে পোল্ট্রির নানান পসরা। ফ্রান্স থেকে এসেছেন ডঃ স্টেফান লেমিরে। প্লাস্টিক ডিমের ব্যাপারে কথা বলতে না চাইলেও জানালেন কলকাতার ডিম থেকে চিকেন, খেতে অত্যন্ত সুস্বাদু।
বাংলা খবর/ছবি/কলকাতা/
Kolkata International Poultry Fair 2026: বাজারে সত্যিই বিক্রি হচ্ছে চিনা প্লাস্টিক ডিম? আন্তর্জাতিক কলকাতা পোল্ট্রি মেলায় হাতেনাতে ধরা পড়ল আসল সত্য!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল