West Bengal Elections 2026: আর দূরে নয়, বাংলায় ভোট ঘোষণা কবে? ২৮ ফেব্রুয়ারির পরই সিদ্ধান্ত! নির্বাচন কমিশন সূত্রে বড় খবর
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
West Bengal Elections 2026: চূড়ান্ত তালিকা প্রকাশের পরই বাংলায় ভোট ঘোষণার তোরজোর শুরু করবে নির্বাচন কমিশন। সূত্রের খবর, বাংলায় ভোটের নির্ঘণ্ট নির্বাচন কমিশন প্রকাশ করতে পারে ২ মার্চের ঠিক পরেই।
advertisement
1/7

আগামী ২৮ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গে এসআইআর-পর্বের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে। এসআইআরের নতুন সূচি প্রকাশ করে এ কথা জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল দিল্লির নির্বাচন সদনে গিয়ে বৈঠক করার পরেই ওই নির্দেশিকা প্রকাশিত হয়।
advertisement
2/7
আর চূড়ান্ত তালিকা প্রকাশের পরই বাংলায় ভোট ঘোষণার তোরজোর শুরু করবে নির্বাচন কমিশন। সূত্রের খবর, বাংলায় ভোটের নির্ঘণ্ট নির্বাচন কমিশন প্রকাশ করতে পারে ২ মার্চের ঠিক পরেই।
advertisement
3/7
এদিকে, চলতি মাসেই রাজ্যে আসতে পারে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ! কমিশন সূত্রের খবর, বিধানসভা ভোটের প্রস্তুতি খতিয়ে দেখতে চলতি মাসেই আসার সম্ভাবনা রয়েছে তাদের৷ ইতিমধ্যেই বিধানসভা ভোটের প্রস্তুতি নিয়ে রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজি-সহ রাজ্য পুলিশের শীর্ষকর্তাদের বৈঠক হয়েছে বলে জানা গিয়েছে। সেখানেই এই কথা উঠেছে বলে জানা গিয়েছে৷ ঠিক তার পরেই রাজ্যে ঘোষণা হয়ে যাবে ভোটের।
advertisement
4/7
প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের নির্দেশে পশ্চিমবঙ্গে এসআইআরের সময়সীমা বেড়েছে। স্ক্রুটিনির জন্য সাত দিন সময়সীমা বাড়ানোর কথা ঘোষণা করেছে শীর্ষ আদালত। সেই সঙ্গে জানানো হয়েছে, ইআরও-রা এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। সুপ্রিম কোর্টের ওই নির্দেশের জেরে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ পিছিয়ে যাবে বলে কমিশনের তরফে জানানো হয়েছিল।
advertisement
5/7
পরে সে সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এর আগে শুনানির সময়সীমা বৃদ্ধি চেয়ে আগেই কমিশনকে চিঠি পাঠিয়েছিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) মনোজ।
advertisement
6/7
এদিকে, মাইক্রো অবজার্ভারদের এসআইআর প্রক্রিয়ায় কাজের সময়সীমা বাড়াল নির্বাচন কমিশন। রাজ্যের দেওয়া অফিসারদের তালিকা নিয়ে জটিলতার মধ্যেই কমিশনের নিয়োগ করা মাইক্রো অবজার্ভার দিয়ে এসআইআর-এর কাজের সময়সীমা বাড়াল। ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত মাইক্রো অবজারভারদের কাজ করতে হবে।
advertisement
7/7
ইতিমধ্যেই নির্বাচন কমিশন যে মাইক্রো অবজার্ভার নিয়োগ করেছে, তাদের জন্য এই নির্দেশিকা কার্যকর হবে। জেলাশাসকদের সদর দফতরে বসে তারা যে কাজ করছেন, সেই কাজ করে যাবেন। জেলাশাসকদের নির্দেশিকা দিল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর।