TRENDING:

Mamata Banerjee on Bhawanipur: ‘এরা জীবিত, কিন্তু মৃত,’ ধরনা মঞ্চে ভবানীপুরের ‘ভূত’দের তুলে আনলেন মমতা! দেখাতে বললেন নথি

Last Updated:

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পরে দেখা যায় ভবানীপুর কেন্দ্র থেকে বাদ পড়েছে কমপক্ষে ৪৭ হাজার নাম৷ এছাড়াও, ১৪,১৫৪ জন ভোটারের নাম ‘বিবেচনাধীন’৷ এ নিয়ে ইতিমধ্যেই ক্ষোভপ্রকাশ করেছেন মমতা৷ বলেছেন, ‘ভবানীপুর থেকে জিতব, এক ভোটে হলেও জিতব।’

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: একদিকে প্রায় ৬০ লক্ষ নাম ডিলিটেড এবং অন্যদিকে প্রায় ৫৬ লক্ষ নাম বিবেচনাধীন৷ এসআইআর প্রক্রিয়ার বিরোধিতা করে শুক্রবার থেকে কলকাতার মেট্রো চ্যানেলে অবস্থান বিক্ষোভ শুরু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ অবস্থানের দ্বিতীয় দিনে ধরনা মঞ্চে ভবানীপুরের ‘ভূত’দের তুলে আনলেন মমতা৷ প্রত্যেকের হাতে ছিল কাগজ৷ তৃণমূলনেত্রী মমতা বললেন, ‘‘ভবানীপুরের ৪৩ পরিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের মঞ্চে। এরা জীবিত, কিন্তু মৃত৷’’
মমতার মঞ্চে ভবানীপুরের ‘ভূত’৷
মমতার মঞ্চে ভবানীপুরের ‘ভূত’৷
advertisement

শুক্রবারই বলেছিলেন ভবানীপুরে বাদ যাওয়া ‘বৈধ’ ভোটারদের সামনে আনবেন। শনিবার মঞ্চে আনলেন ভবানীপুরের ৪৩ পরিবারের সদস্যদের৷ তৃণমূলনেত্রী মমতা বন্দ্যেপাধ্যায় মঞ্চে উপস্থিত ব্যক্তিদের দেখিয়ে প্রশ্ন তোলেন, ‘‘এরা লক্ষ্মীর ভান্ডারকে ভয় পায়৷ ঘরের মেয়েদের বাদ দিলে, কেউ রক্ষা করবে নাসব নথি দেখিয়ে লাভ হয়নি। তাই আপনাদের কাছে নথি দেখাতে এসেছে। বিচারের দাবিতে এরা এসেছে। এদের জন্যেই আমাদের আন্দোলন৷’’

advertisement

মমতা বলেন, ‘‘এক কোটি ২৫ লক্ষ মানুষ কাঁদছে। অন্যয় কে করল? কেন এদের সব নথি থাকা সত্ত্বেও সব ভ্যানিশ করা হল। শুধু বিজেপির ভোট থাকবে? সাধারণের ভোট নেই৷ বিএলএ থেকে বিডিও সবার নাম কেটেছে৷ ’’

আরও পড়ুন: অভিষেকের চিঠির পরেই তৎপরতা কমিশনের! সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ নিয়ে এবার বড় সিদ্ধান্ত

advertisement

মুখ্যমন্ত্রীর ভবানীপুর বিধানসভা কেন্দ্রের প্রথম দফার চূড়ান্ত ভোটার তালিকাপ্রকাশ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে তৃণমূল। এসআইআর প্রক্রিয়া শেষে প্রথম দফায় প্রকাশিত তালিকা অনুযায়ী, এই কেন্দ্রে মোট প্রায় ৪৭,০৯৪ জন ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে। পাশাপাশি, আরও প্রায় ১৪,১৫৪ জন ভোটারের নাম ‘বিবেচনাধীন’ অবস্থায় রয়েছে। অর্থাৎ, তাঁদের নাম স্থায়ী ভাবে তালিকাভুক্ত হবে কি না, তা এখনও চূড়ান্ত নয়। মোট সংখ্যাটা প্রায় ৬১,২৪৮৷

advertisement

সম্প্রতি কমিশন ও কেন্দ্রের শাসকদল বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে মমতা বলতে শোনা গিয়েছিল, ‘‘আমি শক্‌ড (স্তম্ভিত), এরা অমানবিক, ভিনডিকটিভ কাজ করছে। ভীরু মানুষ পিছন থেকে লড়াই করে। ওরা জেনেশুনে নাম কেটেছে। আমার ভবানীপুর বিধানসভা ছোট একটি কেন্দ্র। আমার কেন্দ্র থেকে ৬০ হাজার ভোটারের নাম কাটা হচ্ছে। কিন্তু তার পরেও আমি বলছি, আমি ভবানীপুর থেকে জিতব, এক ভোটে হলেও জিতব।’’ তৃণমূলের অভিযোগ, এই সংখ্যার অনেকেই ‘বৈধ’ ভোটার৷ এদিন নাম বাদ যাওয়া এমন কিছু ভোটারদের সামনে আনেন।

advertisement

আরও পড়ুন: ‘কীসের অ্যাডজুডিকেশন? নতুন শব্দ,’ জ্ঞানেশ কুমারকে ফের বেনজির কটাক্ষ মমতার! বললেন, ‘ভ্যানিশ করছে ভোটাধিকার’

এরপরই জনতার দরবারে বিচার চেয়ে তিনি কমিশনের বিরুদ্ধে তোপ দেগে বলেন, “জনগনের সামনে প্রমাণপত্র নিয়ে এসেছি। ওরা সুপ্রিম কোর্টের রায় অমান্য করছে। সবার আধার কার্ড আছে। বিজেপি বলছে বলে নাম ভ্যানিশ করছে। ওরা বিজ্ঞাপন দেয় ভোটারদের নিয়েই গণতন্ত্র। তাহলে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে কেন? ভারতের জনগণকে জবাব দিতেই হবে।”

সেরা ভিডিও

আরও দেখুন
ধোনি থেকে রিচা- জঙ্গলমহলের কিশোরীরা হাতে তুলে নিচ্ছে ক্রিকেট ব্যাট, নজরে দেশের জার্সি
আরও দেখুন

প্রসঙ্গত, এদিনের ধরনা মঞ্চ থেকে ‘যুবসাথী’ নিয়ে বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী৷ যুবসাথী প্রকল্প ও ভূমিহীন খেতমজুর দুই নতুন প্রকল্পের টাকা আর পয়লা এপ্রিল থেকে নয়, আজ শনিবার থেকেই সুবিধাভোগীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে বলে জানিয়েছেন মমতা।

বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee on Bhawanipur: ‘এরা জীবিত, কিন্তু মৃত,’ ধরনা মঞ্চে ভবানীপুরের ‘ভূত’দের তুলে আনলেন মমতা! দেখাতে বললেন নথি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল