এদিনপাণ্ডবেশ্বরে ছিলেন তিনি। উত্তরবঙ্গ সেরে দক্ষিণবঙ্গে জোর প্রচার শুরু করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার পাণ্ডবেশ্বরের তৃণমূল প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তীর সমর্থনে স্থানীয় লাউদোহা মাঠে জনসভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে জনতার উদ্দেশে তাঁর বার্তা, ”আমাদের সংগঠকদের বলব, যাঁদের নাম বাদ গিয়েছে, তাঁদের সঙ্গে যোগাযোগ করে দরখাস্ত নিন, দরখাস্তগুলো ট্রাইবুনালে জমা দেওয়ার ব্যবস্থা করুন। যাঁদের নাম বাদ গিয়েছে, তাঁরা যেন ট্রাইবুনালে আবেদন করতে পারে। তৃণমূল বিনা পয়সায় তাঁদের আইনজীবী দেবে। ”
advertisement
পাণ্ডবেশ্বরের পরে ফের বীরভূমের দুবরাজপুরে ভোটপ্রচার করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই ফের একবার বিজেপির বিরুদ্ধে সুর চড়ালেন তৃণমূলনেত্রী। ক্রমাগত গ্যাসের দাম বৃদ্ধি, গ্যাসের জোগানে ঘাটতির প্রসঙ্গ টেনে মমতার অভিযোগ, ‘আবার লকডাউনের পরিকল্পনা করছে। তবে ওটা করে মানুষের হাতে তালা লাগাতে পারবে না। কেউ কেউ বলছিলেন, আবার নাকি লকডাউনের কথা ভাবছে, যাতে লোকে বেরোতে না পারে। ইতিহাসের পুনরাবৃত্তি হয়। কোভিডের সময় তো ছিল। ২০২১ সালে। তখন যদি ভোট করতে পারি, এখন যতই লকডাউন করো, মানুষের মুখে হাতে তালা-চাবি লাগাতে পারবে না। ওটা মানুষের নিজস্ব অধিকার।’ ভোটপ্রচার সেরে অন্ডাল থেকে বিমানে কলকাতা ফিরছেন তিনি।
