এ প্রসঙ্গে বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার বলেন, ‘অভয়ার মা আমাদের চিঠি দিয়েছিলেন। পার্টির সদস্য হতে চান বলে জানিয়েছিলেন। বিজেপি সেটাই করেছে। ওঁকে টিকিট দেওয়া হয়েছে। কারও কারও এই সিদ্ধান্তে ঝাল লাগছে। যাঁদের ঝাল লাগছে তাঁরা জল খান, আর আমরা জল খাইয়েই হারাব। এবার আর চিন্তা করবেন না’।
আরও পড়ুন: নাবালিকার মৃত্যুর প্রতিবাদে শিলিগুড়ির বিজেপি প্রার্থীর প্রচার স্থগিত! শঙ্করের হয়ে মাঠে রাজু বিস্তা
advertisement
গতকাল বিজেপি প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পরই কুণাল ঘোষ কটাক্ষ করে বলেন, ”আপনারা যেটা করলেন যাদের ফাঁদে পা দিলেন এটা সম্পূর্ণ দ্বিচারিতা। অভয়ার মৃত্যুর প্রতিবাদী আমরাও। কিন্তু আমরা কুৎসা বিকৃত বিরোধিতার প্রতিবাদ করেছি। সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যে কলকাতা পুলিশ ২৪ ঘণ্টায় দোষীকে ধরেছিল। আপনারা বলেছিলেন সিবিআই। হাই কোর্ট দিয়েছিল। সেই সিবিআইয়ের তদন্তে দেখা গিয়েছে কলকাতা পুলিশ যাকে ধরেছিল সেটাই ঠিক। ভুলে যাবেন না তদন্ত তিনটি আদালত দেখেছে। আপনারা বলেছেন সিবিআই বিচার দেয়নি। সিবিআই কাদের? সিবিআই বিজেপির। আপনারা প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। এক মিনিট সময় দেয়নি আপনাদের। উপেক্ষা, অপমান করেছে। আর আপনারা এখন সেই বিজেপির প্রার্থী। আপনাদের পূর্ণ গণতান্ত্রিক অধিকার রয়েছে। কিন্তু এটা দ্বিচারিতা।”
অভয়ার মা পানিহাটির বিজেপির প্রার্থী হওয়ার পরই পদ্ম শিবিরকে জেতানোর জন্য আহ্বান করলেন সাধারণ মানুষকে। তাঁর মন্তব্য, ‘প্রার্থী হয়েছি এটা আমার কাছে অনেক যন্ত্রণার, অনেক বেদনার।’ তিনি জিতলে পানিহাটিবাসী জিতবে। শুধু তাই নয়, জয়ের ব্যাপারেও আত্মবিশ্বাসী আরজি-করের নির্যাতিতা তরুণীর মা।
