TRENDING:

রাজ্যের নতুন মুখ্যসচিব কে? মন্ত্রিসভার বৈঠকেই জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

Last Updated:

এর আগে পরিবহণ, প্রাণীসম্পদ বিকাশ সহ একাধিক দফতরের প্রধান সচিবের দায়িত্ব দক্ষতার সঙ্গে সামলেছেন বি পি গোপালিকা৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: রাজ্যের নতুন মুখ্যসচিব হচ্ছেন বি পি গোপালিকা৷ এ দিন রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এ কথা জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
advertisement

বর্তমানে রাজ্যের স্বরাষ্ট্র সচিবের দায়িত্বে রয়েছেন বি পি গোপালিকা৷ অন্যদিকে চাকরি জীবনের মেয়াদ শেষ হওয়ার পরেও ছ মাসের জন্য মুখ্যসচিবের দায়িত্ব সামলাচ্ছিলেন হরিকৃষ্ণ দ্বিবেদী৷ আগামী ৩১ ডিসেম্বর মুখ্যসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন বি পি গোপালিকা৷

২০২১ সালে আলাপন বন্দ্যোপাধ্যায়ের অবসরের পর মুখ্যসচিবের দায়িত্বে নেন হরিকৃষ্ণ দ্বিবেদী৷ তিনিও সেই সময় রাজ্যে স্বরাষ্ট্রসচিবের দায়িত্বে ছিলেন৷ সেই ধারা বজায় রেখেই স্বরাষ্ট্রসচিব থেকে মুখ্যসচিবের দায়িত্বেআসছেন বি পি গোপালিকা৷

advertisement

আরও পড়ুন: সাগরে ডুবে রয়েছে বাংলাদেশি জাহাজ, গঙ্গাসাগরের আগে বড় নির্দেশ মমতার!

এর আগে পরিবহণ, প্রাণীসম্পদ বিকাশ সহ একাধিক দফতরের প্রধান সচিবের দায়িত্ব দক্ষতার সঙ্গে সামলেছেন বি পি গোপালিকা৷ রাজ্য প্রশাসনে এই মুহূর্তে অন্যতম অভিজ্ঞ ১৯৮৯ ব্যাচের এই আইএএস অফিসার৷

সেরা ভিডিও

আরও দেখুন
ও মা! অরিজিৎ সিং-এর বাড়ির ছাদে আমির! দুই মহা তারকাকে ঘুড়ি ওড়াতে দেখল জিয়াগঞ্জের মানুষ
আরও দেখুন

তবে রাজ্যের নতুন স্বরাষ্ট্রসচিব কে হবেন, সে বিষয়ে মুখ্যমন্ত্রী মন্ত্রিসভার বৈঠকে কিছু জানাননি বলেই খবর৷ তবে রাজ্য প্রশাসন সূত্রে খবর, দু থেকে তিন জন আইএএস অফিসারের নাম স্বরাষ্ট্রসচিব হওয়ার দৌড়ে আছেন৷ খুব শিগগিরই নতুন স্বরাষ্ট্রসচিবের নাম চূড়ান্ত করে বিজ্ঞপ্তি জারি করা হবে৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
রাজ্যের নতুন মুখ্যসচিব কে? মন্ত্রিসভার বৈঠকেই জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল