TRENDING:

তৃণমূলে কি এবার এক পদ, এক ব্যক্তি? সংগঠন ঢেলে সাজাতে বৈঠক ডাকলেন মমতা

Last Updated:

করোনা অধ্যায় ও ঘূর্ণি ঝড় ইয়াসের পরে দলের সাংগঠনিক নেতৃত্ব পুরোপুরি ভাবে রাস্তায় নেমে গেছে। তাদের কাজের প্রশংসা করেছেন খোদ দলনেত্রী।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: বিধানসভা ভোটে তৃণমূলের ব্যাপক ফল। এবার নজরে রাজ্যের পুরসভার ভোট। কলকাতা সহ রাজ্যের ১১০টি পুরসভার মেয়াদ শেষ হয়ে গিয়েছে। করোনা সংক্রমণের জেরে আপাতত স্থগিত আছে ভোট গ্রহণ পর্ব। এছাড়া রাজ্যের বেশ কয়েকটি বিধানসভা আসনে উপনির্বাচন হবে। যার মধ্যে মুখ্যমন্ত্রীর নিজের আসন ভবানীপুর আছে। তাই সংগঠন ঢেলে সাজাতে দলনেত্রী বৈঠক ডাকলেন আগামী ৫ তারিখ। সেই বৈঠকে দলের সব সাংসদ, বিধায়ক ও জেলা সভাপতিদের হাজির থাকতে বলা হয়েছে। ওই দিন বেলা তিনটের সময় ভারচুয়ালি নয় মুখোমুখি বৈঠক করবেন দলনেত্রী মমতা বন্দোপাধ্যায়। সংগঠন ঢেলে সাজাতে ডাকা হয়েছে এই বৈঠক।
advertisement

বিধানসভা ভোটে ব্যাপক ফল করার পরেও উত্তর ও দক্ষিণের বেশ কিছু জেলায় খারাপ ফল করেছে তৃণমূল কংগ্রেস। বিশেষ করে শিলিগুড়ি ও আলিপুরদুয়ারের ফল চিন্তায় রেখেছে তৃণমূলকে। কেন এই খারাপ ফল হল তা নিয়ে চিন্তিত দল। ফলে কোথায় কোথায় সাংগঠনিকভাবে দল পিছিয়ে পড়ছে বা পড়েছে সেটা নিয়েই মুখ্যত আলোচনা হবে।

সূত্রের খবর সংগঠন ঢেলে সাজাতে এক পদ, এক ব্যক্তি নীতি গ্রহণ করা হতে পারে। সেক্ষেত্রে ব্যাপক রদবদল হতে পারে প্রশাসনিক ও রাজনৈতিক দুই জায়গায়। বিশেষ করে বেশ কয়েকটি জেলায় সাংগঠনিক পদে বড়সড় বদল আসতে চলেছে বলে সূত্রের খবর। করোনা অধ্যায় ও ঘূর্ণি ঝড় ইয়াসের পরে দলের সাংগঠনিক নেতৃত্ব পুরোপুরি ভাবে রাস্তায় নেমে গেছে। তাদের কাজের প্রশংসা করেছেন খোদ দলনেত্রী। এমতাবস্থায় পুর ভোটের আগে বিভিন্ন এলাকায় কর্মীদের এভাবেই কাজ করার নির্দেশ দিয়েছেন মমতা বন্দোপাধ্যায়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ভোটের ৭২ ঘণ্টা আগে সীমান্তে ‘নো এন্ট্রি’! জলপাইগুড়িতে কড়া নজরদারি, যাতায়াত বন্ধে প্রশাসনের বড় সিদ্ধান্ত
আরও দেখুন

এমনকি ভোটে যাওয়ার আগে কি কি ইস্যুতে দল লড়াই করবে সেটাও আলোচিত হবে। দারুণ ফল হলেও তৃণমূল এখনও কোনও বিজয় মিছিল করেনি। ২১শে জুলাই সমাবেশ করতে পারে শাসক দল। সেই সংক্রান্ত বিষয়েও আলোচনা হতে পারে আগামী ৫ জুন। সূত্রের খবর ওই দিন দু'দফায় মিটিং করবেন মমতা বন্দোপাধ্যায়।

বাংলা খবর/ খবর/কলকাতা/
তৃণমূলে কি এবার এক পদ, এক ব্যক্তি? সংগঠন ঢেলে সাজাতে বৈঠক ডাকলেন মমতা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল