TRENDING:

Mamata Banerjee: বৃহস্পতির বিমান-বিভ্রাটের জের, 'অস্পষ্ট' কারণে এবার সড়কপথে অন্ডাল যাবেন মমতা? নির্ভর করছে সময়ের উপর

Last Updated:

Mamata Banerjee: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কলকাতা-অন্ডাল বিমান সফর বাতিল। আজ তিনি সড়কপথে অন্ডাল যাচ্ছেন। যদিও কারণ আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি, আবহাওয়া সংক্রান্ত সমস্যাই সম্ভাব্য কারণ বলে মনে করা হচ্ছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতাঃ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কলকাতা থেকে অন্ডাল যাওয়ার বিমান সফর শেষ মুহূর্তে বাতিল করা হয়েছে। জানা গিয়েছে, আজ তিনি বিমানে না গিয়ে সড়কপথেই অন্ডালের উদ্দেশ্যে রওনা দেবেন। কলকাতা বিমানবন্দর সূত্রে ইতিমধ্যেই জানানো হয়েছে যে মুখ্যমন্ত্রী নির্ধারিত বিমানে যাত্রা করবেন না।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
advertisement

যদিও এই সিদ্ধান্তের পিছনে কোনও আনুষ্ঠানিক কারণ জানানো হয়নি, তবে এয়ারপোর্ট সূত্রে খবর, আগের দিন খারাপ আবহাওয়ার কারণে বিমানে প্রায় দেড় ঘণ্টা চক্কর কাটার অভিজ্ঞতার জেরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকতে পারে। আজও ওয়েদার এলাট রয়েছে ঝড় বৃষ্টির সতর্কতা মনে করা হচ্ছে সেই কারণেই তিনি বিমানে যাবেন না।

আরও পড়ুনঃ আজ প্রকাশের সম্ভাবনা দ্বিতীয় তালিকা, ফের ভোটার তালিকায় বড় ছাঁটাইয়ের ইঙ্গিত

advertisement

মুখ্যমন্ত্রীর অন্ডাল সফর ঘিরে দুটি বিকল্প পরিকল্পনা রাখা হয়েছে—সড়কপথ ও বিমানপথ। জানা গিয়েছে, আজকের নির্ধারিত কাজ দ্রুত শেষ হলে তিনি সড়কপথে রওনা দেবেন, সে ক্ষেত্রে বিকেল দুইটা থেকে আড়াইটার মধ্যে বেরোনোর সম্ভাবনা রয়েছে। তবে যদি কাজ শেষ হতে দেরি হয় এবং তিনি সাড়ে তিনটে নাগাদ বেরোন, তাহলে বিমানপথেই অন্ডাল যাওয়ার পরিকল্পনা রয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ভোটের উত্তাপে মিশে গেল ভক্তির সুর! রামনবমীতে হারমোনিয়ামে ভজন গাইলেন গৌতম দেব
আরও দেখুন

বৃহস্পতিবার, অন্ডাল থেকে দমদমে নামার পথে বিপত্তির মুখে পড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান। খারাপ আবহাওয়ার কারণে মুখ্যমন্ত্রীর কলকাতায় নামতে দেরি হয়। দমদম, সল্টলেক-সহ বিস্তীর্ণ এলাকায় বৃষ্টি নামে এদিন। মাঝআকাশে বিমান চক্কর কাটে বহুক্ষণ। অন্ডাল এয়ারপোর্ট থেকে রওনা হওয়ার পরে ৩.৫৫ মিনিটে কলকাতা বিমানবন্দরে নামার কথা ছিল তাঁর। খারাপ আবহাওয়া তুমুল বৃষ্টি হওয়ার কারণে বিমানবন্দরে নামতে পারছিল না বিমান। সেই মুহূর্তে বিমানবন্দরে তুমুল বৃষ্টি হচ্ছে সঙ্গে ঝড়ো হাওয়া। বিমানবন্দর কর্তৃপক্ষ ও ATC পক্ষে থেকে খারাপ আবহাওয়া থাকলেও যেই সময় ঝড়ো হাওয়া বন্ধ হয়  কলকাতায় অবতরণ করানো হয়।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee: বৃহস্পতির বিমান-বিভ্রাটের জের, 'অস্পষ্ট' কারণে এবার সড়কপথে অন্ডাল যাবেন মমতা? নির্ভর করছে সময়ের উপর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল