TRENDING:

Indian Railways: ভুলের জায়গা নেই, নিয়ম মেনে ট্রেন চালাতে পরিকাঠামোয় ব্যাপক জোর রেলের! শুরু নজরদারি

Last Updated:

Indian Railways: স্টেশনের সুরক্ষা ও যাত্রীদের আস্থা আরও মজবুত করার লক্ষ্যে সিসিটিভির নজরদারি ব্যবস্থাও পর্যালোচনা করা হয়। বাড়ছে রেলের সুরক্ষা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শিলিগুড়ি: ভুলের জায়গা নেই, বারবার পরিকাঠামো ও সুরক্ষা পরিদর্শনে ব্যস্ত রেলের শীর্ষ আধিকারিক। নিয়ম মেনে ট্রেন চালাতে দরকার ভাল পরিকাঠামো। উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের জেনারেল ম্যানেজার শ্রী চেতন কুমার শ্রীবাস্তব উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের লামডিং মণ্ডলের অধীনে বিভিন্ন সেকশনে পরিকাঠামোগত উন্নয়ন, সুরক্ষা ব্যবস্থা এবং যাত্রী সুবিধাসমূহ পর্যালোচনার লক্ষ্যে একটি ব্যাপক ও বিস্তৃত পরিদর্শনের মাধ্যমে উন্নয়নমূলক কাজের গতি বৃদ্ধির পর্যালোচনা করেন।
​এই সম্প্রসারণ উত্তর-পূর্ব ভারত এবং এর সংলগ্ন অঞ্চলের শেষ প্রান্তের সাথে সংযোগ শক্তিশালীকরণ, পর্যটনের প্রসার এবং আর্থ-সামাজিক উন্নয়নে সহায়তা করার বিষয়ে ভারতীয় রেলেওয়ের বৃহত্তর দৃষ্টিভঙ্গির সঙ্গে সঙ্গতিপূর্ণ। বিভিন্ন ফ্রিকোয়েন্সিতে পরিচালিত পরিষেবাগুলোর মাধ্যমে, এই নতুন ট্রেনগুলো আঞ্চলিক একত্রীকরণ ও চলাচলের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে। উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে পরিকাঠামো ও সেবার মান ক্রমাগত উন্নত করার পাশাপাশি সুগম, দক্ষ এবং যাত্রী-কেন্দ্রিক রেলসেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে। Input- Abir Ghosal
​এই সম্প্রসারণ উত্তর-পূর্ব ভারত এবং এর সংলগ্ন অঞ্চলের শেষ প্রান্তের সাথে সংযোগ শক্তিশালীকরণ, পর্যটনের প্রসার এবং আর্থ-সামাজিক উন্নয়নে সহায়তা করার বিষয়ে ভারতীয় রেলেওয়ের বৃহত্তর দৃষ্টিভঙ্গির সঙ্গে সঙ্গতিপূর্ণ। বিভিন্ন ফ্রিকোয়েন্সিতে পরিচালিত পরিষেবাগুলোর মাধ্যমে, এই নতুন ট্রেনগুলো আঞ্চলিক একত্রীকরণ ও চলাচলের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে। উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে পরিকাঠামো ও সেবার মান ক্রমাগত উন্নত করার পাশাপাশি সুগম, দক্ষ এবং যাত্রী-কেন্দ্রিক রেলসেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে। Input- Abir Ghosal
advertisement

পরিদর্শনের সময় জেনারেল ম্যানেজারের সাথে উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য কার্যালয়ের বরিষ্ঠ আধিকারিক এবং সংশ্লিষ্ট বিভাগীয় কর্তৃপক্ষও ছিলেন। পরিদর্শনের সময়, চলমান বিভিন্ন উন্নয়নমূলক পদক্ষেপ অন্তর্ভুক্ত ছিল, যাতে উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের কৌশলগত দৃষ্টিভঙ্গী ও পরিচালন অগ্রাধিকারসমূহের সঙ্গে সামঞ্জস্য রেখে সেগুলোর অবিচল অগ্রগতি নিশ্চিত থাকে।

আরও পড়ুন: পেট্রোলের পর এবার ওষুধে বাড়তি চাপ, ৭৬৭ জরুরি ওষুধের মূল্যবৃদ্ধি! কবে বাড়ছে ওষুধের দাম?

advertisement

উক্ত কার্যসূচি কামাখ্যা থেকে শুরু হয়ে লামডিং, ডিফু ও বরপথার-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করা হয়। লামডিং-এ, জেনারেল ম্যানেজার রিলিফ ইয়ার্ডে প্রস্তাবিত ‘লোকো মিড-লাইফ রিহ্যাবিলিটেশন প্রজেক্ট’-এর পর্যালোচনা করেন, যার লক্ষ্য হল লোকোমোটিভের দক্ষতা এবং দীর্ঘমেয়াদী পরিচালনগত স্থায়িত্ব বৃদ্ধি করা। বোকাজান ও বরপথারের মধ্যে ৩১.৩ কিলোমিটার পথে একটি সফল গতি পরীক্ষা সম্পন্ন হয়, যেখানে সমস্ত সুরক্ষা বিধি মেনে ঘণ্টায় ১২০ কিলোমিটার পর্যন্ত গতি অর্জন করা সম্ভব হয়েছে; এটি সক্ষমতা বৃদ্ধি, ট্রেক ষ্টেণ্ডার্ড এবং নিরাপদ ট্রেন পরিচালনার ক্ষেত্রে উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের অব্যাহত মনোযোগেরই প্রতিফলন।

advertisement

ডিফুতে যাত্রী-কেন্দ্রিক ও নিরাপত্তা বৃদ্ধিমূলক বেশ কিছু গুরুত্বপূর্ণ কার্যের পরিদর্শন ও প্রদর্শন করা হয়। এর মধ্যে ডিফু–দলদালি সেকশনের মধ্যে ‘ইলেকট্রনিক ইন্টারলকিং ডাবল সেকশন’ ব্যবস্থা, যা ১০ কিলোমিটার দীর্ঘ এই অংশে পরিচালনগত সুরক্ষা উল্লেখযোগ্যভাবে মজবুত করেছে। স্টেশনের সুরক্ষা ও যাত্রীদের আস্থা আরও মজবুত করার লক্ষ্যে সিসিটিভির নজরদারি ব্যবস্থাও পর্যালোচনা করা হয়। এছাড়াও, লেভেল ক্রসিং গেট নং এসটি-৫৮-এর পরিবর্তে নবনির্মিত একটি ‘রোড আন্ডার ব্রিজ’ (আরইউবি) পরিদর্শন করা হয়; যা সুরক্ষা বৃদ্ধি, রোড ও রেল সংযোগ নিশ্চিতকরণ এবং যানজট হ্রাসের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ হিসেবে বিবেচিত।

advertisement

আরও পড়ুন: ‘অভয়ার মা প্রার্থী হওয়ায় অনেকের ঝাল লাগছে, তাঁদের জন্য…’, পানিহাটির বিজেপি প্রার্থী নিয়ে ঝাঁঝ বাড়ালেন সুকান্ত

বরপথার স্টেশনে জেনারেল ম্যানেজার বিস্তারিতভাবে পরিদর্শন করেন এবং লেভেল ক্রসিং গেটে ডেটা ও ভয়েস রেকর্ডিং সিস্টেম-সহ আধুনিক প্রযুক্তির প্রদর্শনীও পর্যবেক্ষণ করেন। সুরক্ষা এবং রক্ষণাবেক্ষণের মান নিশ্চিত করার লক্ষ্যে পয়েন্টস ও ক্রসিং, লং ওয়েল্ডেড রেল এবং সুইচ এক্সপ্যানশন জয়েন্টের মতো গুরুত্বপূর্ণ ট্র্যাক উপাদানগুলোও পরিদর্শন করা হয়। তিনি ফিল্ড ষ্টাফদের সাথেও মতবিনিময় করেন এবং তাঁদের নিষ্ঠার প্রশংসা করার পাশাপাশি সুরক্ষা, দক্ষতা ও দলগত কাজের ওপর গুরুত্বারোপ করেন।

advertisement

পরিদর্শনটিতে গুরুত্বপূর্ণ প্রকৌশল সম্পদসমূহও অন্তর্ভুক্ত ছিল, যার মধ্যে মাইনর ব্রিজ নং ৩৩১-এর মতো মেজর ব্রিজ অন্যতম। মানববিহীন ক্রসিংগুলোতে প্রি-ওয়ার্ণিং মেকানিজম এবং ট্রলিতে স্থাপিত অভিনব গ্রিজিং ব্যবস্থার মতো উন্নত সুরক্ষা ব্যবস্থাগুলো পর্যালোচনা করা হয়; যা আধুনিক রক্ষণাবেক্ষণ পদ্ধতি এবং প্রযুক্তি-নির্ভর সমাধানের প্রতি উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের বিশেষ গুরুত্বারোপকেই প্রতিফলিত করে। পরিদর্শন কার্যক্রম জামুগুরিতে পর্যালোচনার মাধ্যমে আরও অগ্রসর হয়। লামডিং ডিভিশনের অধীনস্থ চলমান প্রকল্পগুলোও পর্যালোচনা করা হয়।

সেরা ভিডিও

আরও দেখুন
পাহাড়ে ঘরে ঘরে বিজেপির ঝড়! রাজু বিস্তা-সঞ্জীব লামাদের সঙ্গে জোর প্রচার, লক্ষ্য দার্জিলিং জয় 
আরও দেখুন

এই ব্যাপক পরিদর্শন আধুনিকীকরণ, উন্নত সুরক্ষা মান এবং যাত্রীদের জন্য সর্বোৎকৃষ্ট অভিজ্ঞতার প্রতি উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে যে সর্বদাই অবিচল, সেই অঙ্গীকারকে পুনর্ব্যক্ত করে। ধারাবাহিক পর্যবেক্ষণ, পরিকাঠামোগত উন্নয়ন এবং সক্রিয় পদক্ষেপের মাধ্যমে, উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে এই সমগ্র অঞ্চলে দক্ষ, নির্ভরযোগ্য এবং যাত্রী-বান্ধব রেল পরিষেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ।

বাংলা খবর/ খবর/কলকাতা/
Indian Railways: ভুলের জায়গা নেই, নিয়ম মেনে ট্রেন চালাতে পরিকাঠামোয় ব্যাপক জোর রেলের! শুরু নজরদারি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল