TRENDING:

SIR Tribunal: আজ ফের SIR-এর সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ! তৎপরতার মধ্যেও উঠছে প্রশ্ন, ট্রাইবুনালে কী হবে আমজনতার?

Last Updated:

SIR Tribunal: ৩৬ লক্ষ আবেদনের নিষ্পত্তির মাঝে ট্রাইবুনাল গঠন ও নাম বাদ সংক্রান্ত অভিযোগ নিষ্পত্তিতে জোর দিচ্ছে নির্বাচন কমিশন, যদিও শুরু নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতাঃ আজ ফের প্রকাশিত হতে চলেছে সাপ্লিমেন্টারি ভোটার তালিকা। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত প্রায় ৩৬ লক্ষ আবেদনের নিষ্পত্তি হয়েছে। প্রথম সাপ্লিমেন্টারি তালিকায় প্রায় দশ লক্ষ নামের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক ভোটারের নাম বাদ পড়েছে।
প্রতীকী ছবি
প্রতীকী ছবি
advertisement

ভোটের আগে প্রতিদিনই তালিকা আপডেটের পরিকল্পনা করছে কমিশন। একই সঙ্গে নাম বাদ পড়া ভোটারদের জন্য ট্রাইবুনাল গঠনের প্রক্রিয়াও দ্রুত এগিয়ে নিয়ে যেতে চায় নির্বাচন কমিশন। এই বিষয়ে হাইকোর্টকে ইতিমধ্যেই চিঠি দিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO)।

আরও পড়ুনঃ বৃহস্পতির বিমান-বিভ্রাটের জের, ‘অস্পষ্ট’ কারণে এবার সড়কপথে অন্ডাল যাবেন মমতা? নির্ভর করছে সময়ের উপর

advertisement

তবে ট্রাইবুনাল কবে থেকে চালু হবে এবং নাম বাদ পড়লে কীভাবে ও কবে থেকে আবেদন করা যাবে, তা নিয়ে এখনও স্পষ্টতা নেই। সুপ্রিম কোর্টের নির্দেশে ১৯ জন অবসরপ্রাপ্ত বিচারপতিকে জেলাভিত্তিক দায়িত্ব দেওয়া হলেও কাজ শুরুর ক্ষেত্রে এখনও ধোঁয়াশা রয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
স্কুল বন্ধ থাকলেও যেন বন্ধ না হয় পড়াশোনা! ক্লাস চালু রাখতে গোপালনগরের স্কুলের বিকল্প ব্যবস্থা
আরও দেখুন

এদিকে ট্রাইবুনাল চালু করতে মরিয়া কমিশন। আজ নিউটাউনে সম্ভাব্য জায়গা পরিদর্শনের কর্মসূচিও রয়েছে। পাশাপাশি অনলাইনে আবেদন গ্রহণের বিষয়েও আলোচনা চলছে। জেলা শাসকের দফতরে অফলাইনে অভিযোগ জানানোর ব্যবস্থাও রাখা হবে বলে জানা গিয়েছে। এই পুরো প্রক্রিয়াকে দ্রুত কার্যকর করতে হাইকোর্টের সঙ্গে দফায় দফায় আলোচনা চালাচ্ছেন মুখ্য নির্বাচনী আধিকারিক।

বাংলা খবর/ খবর/কলকাতা/
SIR Tribunal: আজ ফের SIR-এর সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ! তৎপরতার মধ্যেও উঠছে প্রশ্ন, ট্রাইবুনালে কী হবে আমজনতার?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল