TRENDING:

Amit Shah: নিশানায় শুধু মমতা নয়, অভিষেকও! ভোটের আগেই 'ভয় বনাম ভরসা'র চার্জশিট পেশ অমিত শাহের! সব নজর শনিবারে

Last Updated:

মমতা নয়, বিজেপির অভিযোগপত্রে কাঠগড়ায় তোলা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় কেও। শনিবার সেই ‘অভিযোগনামা’ প্রকাশ করে রাজ্যে বিজেপির নির্বাচনী প্রচারে আরও গতি এনে দেবেন শাহ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: বিধানসভা ভিত্তিক চার্জশিটের পর এবার গোটা রাজ্যের চার্জশিট পেশ করবে বিজেপি। ২৮ মার্চ চার্জশিট পেশ করা হবে অমিত শাহের উপস্থিতিতে। গত পনের বছরে রাজ্যের হাল হকিকত প্রকাশ করবে বিজেপি। শুধু রাজ্যের অবস্থা নয়, কেন্দ্রীয় বরাদ্দ এবং তার বাস্তবায়ন নিয়েও শ্বেতপত্র প্রকাশ হবে।
ভোটের আগেই 'ভয় বনাম ভরসা'র চার্জশিট পেশ অমিত শাহের
ভোটের আগেই 'ভয় বনাম ভরসা'র চার্জশিট পেশ অমিত শাহের
advertisement

ভয় বনাম ভরসা এবার বিজেপির ফর্মুলা। নির্বাচন নিয়ে তাড়াহুড়ো করতে আপাতত নারাজ বঙ্গ বিজেপি। ধাপে ধাপে এবার এগোতে চাইছে তারা। বিধানসভা নির্বাচনের দিন ঘোষণার পর ২৯৪ বিধানসভার রিভিউ শেষ। ১৮০ বিধানসভার রিভিউ সর্ব ভারতীয় সভাপতি নিতিন নবীনের উপস্থিতিতে হয়েছে। এই চার্জশিট তৈরি করেছে একটি বিশেষজ্ঞ দল।এরপর তিন দিন বাংলার ঘরে ঘরে পৌঁছে যাবে এই রাজ্যের চার্জশিট। এরপর নির্বাচনী সংকল্প পত্র প্রকাশ করবে বিজেপি। বাংলার ১০ হাজার বিশিষ্টজনের পরামর্শ নেওয়া হয়েছে সংকল্প পত্র তৈরিতে। ৩০ মার্চ থেকে মনোনয়ন জমা দেবেন তারকা প্রার্থীরা। যে সব প্রার্থীর আসন পরিবর্তন করা হয়েছে তাদের নাম দেওয়া হয়েছে ‘Rejected Tourist’।স্থানীয় ইস্যু ভিত্তিক আন্দোলনই হবে বিজেপির নির্বাচন। বিজেপি সূত্রে খবর, শুক্রবার রাত সাড়ে ৯টা নাগাদ দিল্লির সর্দার পটেল মার্গের তাজ প্যালেস থেকে রওনা দেবেন শাহ। জেনারেল অ্যাভিয়েশন টার্মিনাল ৪ থেকে তাঁর বিমান ছাড়বে রাত ৯টা ৫৫ মিনিটে। কলকাতা বিমানবন্দরে তা পৌঁছোবে রাত ১১টা ৪০ মিনিটে। সেখান নিউটাউনে চলে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

advertisement

১, দুর্নীতি এবং কেলেঙ্কারি

২, প্রশাসনিক নৈরাজ্য এবং অপশাসন

৩, আইনশৃঙ্খলার ধ্বংসস্তূপ

৪, নারী নির্যাতন এবং নিরাপত্তাহীনতা

৫, গণতন্ত্রের উপর হামলা

৬, শিল্পের ধ্বংসস্তূপ পশ্চিমবঙ্গ

৭, শিক্ষার সর্বনাশ

৮, স্বাস্থ্য সংকট

৯, কৃষি এবং কৃষকের দুর্দশা

১০, বঙ্গ সংস্কৃতি ধ্বংস

১১, উত্তরবঙ্গের বঞ্চনা

advertisement

১২, চা শ্রমিকদের দুর্দশা

১৩, কলকাতার বেহাল অবস্থা

১৪, সিন্ডিকেট রাজ রারবঙ্গ জুড়ে

সেরা ভিডিও

আরও দেখুন
'জিতলেই...!' জয়গাঁকে নিয়ে বড় আশ্বাস তৃণমূলের, পাল্টা যা বলল বিজেপি
আরও দেখুন

চার্জশিট তৈরি করেছে একটি বিশেষজ্ঞ দল।বাংলার ১০ হাজার বিশিষ্টজনের পরামর্শ নেওয়া হয়েছে সংকল্প পত্র তৈরিতে। ৩০ মার্চ থেকে মনোনয়ন জমা দেবেন তারকা প্রার্থীরা। যে সব প্রার্থীর আসন পরিবর্তন করা হয়েছে তাদের নাম দেওয়া হয়েছে Rejected Tourist। স্থানীয় ইস্যু ভিত্তিক আন্দোলনই হবে বিজেপির নির্বাচন স্ট্র্যাটেজি ।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Amit Shah: নিশানায় শুধু মমতা নয়, অভিষেকও! ভোটের আগেই 'ভয় বনাম ভরসা'র চার্জশিট পেশ অমিত শাহের! সব নজর শনিবারে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল