TRENDING:

Mamata Banerjee makes appeal to Bhabanipore voters: 'ভবানীপুরের জন্যই মুখ্যমন্ত্রী হয়েছি', ভোটারদের কাছে আবেদনপত্রে লিখলেন মমতা

Last Updated:

ভবানীপুরের ভোটারদের কাছে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যয়ের আবেদন পত্র পৌঁছে গিয়েছে৷ বাংলা এবং ইংরেজিতে ভোটারদের কাছে নিজের আর্জি পেশ করেছেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee makes appeal to Bhabanipore voters)৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: ভোট প্রচারে গিয়ে বার বার বলছেন৷ এবার ভোটারদের কাছে পাঠানো আবেদন পত্রেও মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বললেন, ভবানীপুরের (Bhabanipore By Election) জন্যই মুখ্যমন্ত্রী হতে পেরেছেন তিনি৷ একই সঙ্গে নিজেকে ভবানীপুরের (Bhabanipore) 'ঘরের মেয়ে, একান্ত আপন' বলেও দাবি করেছেন তিনি৷
মমতা বন্দ্যোপাধ্যায়৷
মমতা বন্দ্যোপাধ্যায়৷
advertisement

ভবানীপুরের (Bhabanipore) ভোটারদের কাছে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যয়ের (Mamata Banerjee) আবেদন পত্র পৌঁছে গিয়েছে৷ বাংলা এবং ইংরেজিতে ভোটারদের কাছে নিজের আর্জি পেশ করেছেন মুখ্যমন্ত্রী ৷ সেখানেই মুখ্যমন্ত্রী লিখেছেন, 'আমার রাজনৈতিক জীবনের শুরু থেকে আমি ভবানীপুর কেন্দ্রকে ঘিরেই পথ চলা শুরু করেছি৷ আজ আমি বাংলার মুখ্যমন্ত্রী, সেটাও ভবানীপুরের জন্য৷ আবার উপনির্বাচন আসছে ৩০ সেপ্টেম্বর৷ আপনাদের শুভেচ্ছা আপনাদের ভোটের মাধ্যমে পেলে তবেই বাংলায় উন্নয়নের জয়যাত্রা অব্যাহত রাখতে পারব৷ আপনাদের প্রত্যেকটা ভোট গুরুত্বপূর্ণ। আপনারা ভালো থাকলে তবেই আমি ভালো থাকব৷'

advertisement

আরও পড়ুন: সক্রিয় রাজনীতি থেকে ‘সন্ন্যাস’ ঘোষণা প্রণবকন্যার, কংগ্রেস কি ছাড়ছেন শর্মিষ্ঠা মুখোপাধ্যায়?

নির্বাচন কমিশনের বিধি নিষেধের কারণে এবার ভবানীপুরে প্রচারে পুরোদমে প্রচার করতে পারছেন না কোনও প্রার্থীই৷ বাড়ি বাড়ি গিয়ে প্রচার করাও সম্ভব হচ্ছে না৷ তার জন্যও আবেদনপত্রে ভোটারদের কাছে দুঃখপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী৷ সবশেষে নিজেকে ভবানীপুরের একান্ত আপন, ঘরের মেয়ে হিসেবে দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷

advertisement

ভবানীপুরে ভোট প্রচারে ইতিমধ্যেই কয়েকটি জনসভা করেছেন মুখ্যমন্ত্রী৷ তাঁর জয় নিয়ে তৃণমূল নেতৃত্ব নিঃসংশয় হলেও ভোট দানের হার কী দাঁড়ায়, তা নিয়ে বার বারই উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী৷ তাই বার বারই ভোটারদের কাছে বুথে গিয়ে ভোট দেওয়ার আবেদন রেখেছেন তিনি৷ কারণ ভোট দানের হার কমলে তার সুবিধা পেতে পারেন বিরোধীরা৷ ভোটারদের কাছে পাঠানো আবেদনপত্রেও একই আর্জি জানিয়েছেন তিনি৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
মাত্র ১৫ হাজার টাকা দিয়ে শুরু করতে পারেন ‘এই’ ব্যবসা, মাস গেলে মোটা টাকা রোজগার হবে
আরও দেখুন

২০১১ সালে ভবানীপুরের উপনির্বাচনে জিতেই মুখ্যমন্ত্রী হন মমতা বন্দ্যোপাধ্যায়৷ ২০১৬-তেও এই কেন্দ্র থেকে জয় পান তিনি৷ কিন্তু ২০২১-এ নন্দীগ্রাম থেকে লড়ার সিদ্ধান্ত নেন মু্খ্যমন্ত্রী৷ কিন্তু শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হওয়ায় ভবানীপুর কেন্দ্র থেকে ফের ভোটে লড়তে হচ্ছে তাঁকে৷

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee makes appeal to Bhabanipore voters: 'ভবানীপুরের জন্যই মুখ্যমন্ত্রী হয়েছি', ভোটারদের কাছে আবেদনপত্রে লিখলেন মমতা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল