এরপরেই কর্মীসভায় মদন মিত্রের হুঙ্কার, “এই মিটিংয়ে যারা উপস্থিত আছেন তাঁদের মধ্যে ৪০ শতাংশ তৃণমূলের দেওয়া চাকরি পেয়েছেন।” নিয়োগ দুর্নীতি নিয়ে রাজ্য জুড়ে শোরগোলের মধ্যেই তৃণমূলের চাকরি দেওয়া নিয়ে বিস্ফোরক মন্তব্য কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রের! ইতিমধ্যে তাঁর বক্তব্যের ভিডিও ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে।
advertisement
প্রসঙ্গত, বৃহস্পতিবার কামারহাটির নজরুল মঞ্চে তৃণমূলের কর্মিসভা ছিল। সেখানে ভাষণ দেওয়ার সময় দলের একাংশকে বার্তা দিতে গিয়ে তৃণমূল আমলে চাকরি নিয়ে মন্তব্য করেন মদন মিত্র।কামারহাাটি তৃণমূল কংগ্রেস বিধায়ক মদন মিত্র বলেন, “আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, এখানে আমি জানি না, অন্য কোথায় কে কী বলবে, এখানে যাঁরা আছেন, তার অন্তত ৪০ শতাংশ তৃণমূলের দেওয়া চাকরি পেয়েছে।”
advertisement
সুবীর দে
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Jun 06, 2025 6:04 PM IST
