TRENDING:

Mohammed Salim: ‘রাজ্য জুড়ে বিক্ষোভ করবেন আমাদের সব প্রার্থীরা’! ভোটাধিকার রক্ষা করার দাবিতে মার্চেই ২ দিন পথে বাম, বড় ঘোষণা সেলিমের

Last Updated:

Mohammed Salim: ভোটাধিকার রক্ষার দাবিতে রাজ্যজুড়ে দু‘দিন বিক্ষোভ করবেন সমস্ত বাম প্রার্থীরা, বৃহস্পতিবার ঘোষণা করে দিলেন মহম্মদ সেলিম বিধানসভা নির্বাচনের আগেই এসআইআর নিয়ে ফের নির্বাচন কমিশনকে কড়া আক্রমণ সিপিআইএম নেতার

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: বিধানসভা নির্বাচনের আগেই এসআইআর নিয়ে ফের নির্বাচন কমিশনকে কড়া আক্রমণ করলেন সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম৷ ভোটাধিকার রক্ষার দাবিতে রাজ্যজুড়ে দু‘দিন বিক্ষোভ করবেন সমস্ত বাম প্রার্থীরা, বৃহস্পতিবার ঘোষণা করে দিলেন সিপিআইএম নেতা৷
‘রাজ্য জুড়ে বিক্ষোভ করবেন আমাদের সব প্রার্থীরা’! ভোটাধিকার রক্ষা করার দাবিতে মার্চেই ২ দিন পথে বাম, বড় ঘোষণা সেলিমের
‘রাজ্য জুড়ে বিক্ষোভ করবেন আমাদের সব প্রার্থীরা’! ভোটাধিকার রক্ষা করার দাবিতে মার্চেই ২ দিন পথে বাম, বড় ঘোষণা সেলিমের
advertisement

এদিন মহম্মদ সেলিম জানান, ‘‘যে ইসিআই (ECI) ৯ তার নোটিশে বিজেপির প্রতীক লাগিয়ে পাঠায়,

সেটাই বিজেপির লজ্জা৷ এখন সাংবিধানিক কাঠামো বাঁচাতে হবে৷ ৩০ ও ৩১ মার্চ সারা রাজ্যজুড়ে বিক্ষোভ করবেন আমাদের সব প্রার্থীরা ভোটাধিকার রক্ষা করার দাবিতে৷’’ নির্বাচন কমিশনকে সরাসরি তোপ দেগে তিনি জানান, ‘‘যেমন আশঙ্কা করা গিয়েছিল, নির্বাচন কমিশন ভোটার তালিকা প্রস্তুত করতে গিয়ে ঘেটে ঘ করে ফেলেছে৷ আর এসএস এর প্রেসক্রিপশন অনুযায়ী কাজ করেছিল৷ একটা সাংবিধানিক সংস্থা সুচারুভাবে ভোট পরিচালনা করবেন, আর মানুষ তার ভোটাধিকার পালন করবেন৷ সেটাই হচ্ছে না৷’’

advertisement

আরও পড়ুন: ‘অনুমতিই দিইনি, নাও করিনি, পুলিশ ক্যাম্পাসের বাইরে রয়েছে!’ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রামনবমী নিয়ে বললেন উপাচার্য

সিপিআইএম নেতা আরও বলেন, ‘‘ মানুষের সার্বভৌমত্বের অধিকার, গণতন্ত্র RSS, বিজেপি মানে না৷ বাংলার মানুষকে সিদ্ধান্ত নিতে হবে৷ ভোট দিতে পারবেন কি না৷ রিলিজিয়ন, রিজিয়ন স্পেসিফিক এই SIR৷ ভোটের অধিকার রক্ষা করা এখন সবথেকে বড় কথা৷ যাদের জন্য মানুষ ন্যায় চাইল, ন্যায়ের আদালতের তার জন্য সময় নেই৷ এদিকে বিভিন্ন রাজ্য থেকে বিচারপতি নিয়ে আসা হয়েছে৷’’

advertisement

আরও পড়ুন: আমেরিকার-ইরানের মাঝে মধ্যস্থতাকারী হয়েছে পাকিস্তান! ভারত কেন নয়? আসল কারণ জানুন

সেরা ভিডিও

আরও দেখুন
পাহাড়ে ঘরে ঘরে বিজেপির ঝড়! রাজু বিস্তা-সঞ্জীব লামাদের সঙ্গে জোর প্রচার, লক্ষ্য দার্জিলিং জয় 
আরও দেখুন

রাজ্যের বিধাসভা ব্যর্থ বলেও মন্তব্য করেন সেলিম৷ তিনি বলেন, ‘‘অন্য রাজ্য সফল হলেও এই রাজ্যের বিধানসভা ব্যর্থ৷ এখানে সর্বদলীয় বৈঠক করা হয় না৷ ভোটাধিকার রক্ষা করার জন্য সবাইকে নিয়ে একসঙ্গে বসা উচিত ছিল, সেটা এখানে হল না৷’’

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Mohammed Salim: ‘রাজ্য জুড়ে বিক্ষোভ করবেন আমাদের সব প্রার্থীরা’! ভোটাধিকার রক্ষা করার দাবিতে মার্চেই ২ দিন পথে বাম, বড় ঘোষণা সেলিমের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল