advertisement

Ram Navami 2026: 'অনুমতিই দিইনি, নাও করিনি, পুলিশ ক্যাম্পাসের বাইরে রয়েছে!' যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রামনবমী নিয়ে বললেন উপাচার্য

Last Updated:

Jadavpur University Ram Navami 2026: যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রামনবমীর পুজোকে কেন্দ্র করে ছড়াল উত্তেজনা৷ একদিকে, ছাত্র সংগঠন এবিভিপি (AVBP)-র পুজো৷ অন্যদিকে বামপন্থী ছাত্র ইউনিয়ন৷

'অনুমতিই দিইনি, নাও করিনি, পুলিশ ক্যাম্পাসের বাইরে রয়েছে!' যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রামনবমী নিয়ে বললেন উপাচার্য
'অনুমতিই দিইনি, নাও করিনি, পুলিশ ক্যাম্পাসের বাইরে রয়েছে!' যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রামনবমী নিয়ে বললেন উপাচার্য
কলকাতা: বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে রামনবমীর পুজোকে কেন্দ্র করে উত্তেজনা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে৷ রাজ্যে বিধানসভা নির্বাচনের আগেই উত্তপ্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস৷ একদিকে, ছাত্র সংগঠন এবিভিপি (AVBP)-র পুজো৷ অন্যদিকে বামপন্থী ছাত্র ইউনিয়ন৷ ‘জয় শ্রীরাম’ -এর বিরুদ্ধে উঠল ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগান। যদিও যাদবপুরের উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্যের দাবি, তিনি ক্যাম্পাসে পুজো করার কোনও অনুমতি দেননি৷
যাদবপুরের উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন, ‘অনুমতিই দিইনি, নাও করিনি, পুলিশ ক্যাম্পাসের বাইরে রয়েছে৷’ তবে পরিস্থিতি খতিয়ে দেখতে তিনি সরজমিনে ঘুরে দেখছেন। একই পরিস্থিতি তৈরি হয় কলকাতা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও৷
advertisement
advertisement
জানা গিয়েছে, ২৪ তারিখ কলকাতা ইউনিভার্সিটির ভেতর রামনবমী করতে চেয়ে ভিসিকে চিঠি দেওয়া হলেও চিঠির সদুত্তর আসেনি। তাই বাধ্য হয়েই গেটের বাইরে পুজো করা হয়। এমনটাই জানিয়েছেন কলকাতা AVBP মিডিয়া কনভেনর অনন্ত বারুই। দাবি, যাদবপুরে মৌখিক অনুমতি মিললেও, মেলেনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে। তাই কলকাতা বিশ্ববিদ্যালয়ের কলেজ স্ট্রিট ক্যাম্পাসের মূল ফটকের বাইরে হচ্ছে রামের পুজো।
advertisement
কড়া পাহারার মধ্যে করা হল পুজো৷ কোনও বহিরাগত পুজো দেখতে আসতে পারেন কিন্তু বেশিক্ষণ থাকতে পারবেন না। পুলিশ বাইরে আছে। কিন্তু আমাদের অনুমতি ছাড়া ক্যাম্পাসে প্রবেশ করবে না।
এদিকে, ঠনঠনিয়া কালী বাড়ি থেকে রামনবমীর শোভা যাত্রা বেরবে রাম মন্দির পর্যন্ত। যার মধ্যমণী বেলেঘাটার তৃণমূল প্রার্থী কুণাল ঘোষ। উল্লেখযোগ্য হল, এই শোভাযাত্রায় সম্প্রীতি বার্তা পৌঁছে দিতেই জাতিধর্ম নির্বিশেষে সব ধর্মের মানুষেরা শোভাযাত্রায় অংশ নিয়েছে। হলুদ পাগড়ি দিয়ে কুণাল ঘোষকে সংবর্ধনা জানানো হয়।
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
Ram Navami 2026: 'অনুমতিই দিইনি, নাও করিনি, পুলিশ ক্যাম্পাসের বাইরে রয়েছে!' যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রামনবমী নিয়ে বললেন উপাচার্য
Next Article
advertisement
ইরান যুদ্ধ আবহে শুক্রে সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী মোদি! বড় কোনও ঘোষণার পথে কেন্দ্র?
ইরান যুদ্ধ আবহে শুক্রে সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী মোদি! বড় কোনও ঘোষণার পথে কেন্দ্র?
  • শুক্রে সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী মোদি

  • বড় কোনও ঘোষণার পথে কেন্দ্র?

  • ইরান যুদ্ধ আবহে জরুরি বৈঠক

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement