TRENDING:

Crime In Kolkata: যেন সিনেমা! পাটুলিতে হার ছিনতাইবাজকে বাইকে ধাওয়া করে ধরল পুলিশ

Last Updated:

Crime: কবিতা আইচ তত ক্ষণে ছিনতাইয়ের ঘটনা বুঝে ওঠার সঙ্গে সঙ্গেই চিৎকার করতে শুরু করেন। জে ব্লকের আশপাশে থাকা লোকজনের চোর চোর চিৎকারে পাটুলির ঝিল পাড় এলাকায় টহল দেওয়া পুলিশ ছুটে আসে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: রবিবার রাতে ধাওয়া করে এক ছিনতাইবাজকে গ্রেফতার করল পাটুলি থানার পুলিশ। ওই দিন রাতে ঘটনাটি ঘটে পাটুলির ঝিল পাড়ের জে ব্লকে। নির্জন এলাকায় বিপদ যে অপেক্ষা করছে তা বিন্দুমাত্র বুঝতে পারেননি অভিযোগকারী। ঠিক সেই সময় কবিতা আইচ নামে এক ইমিটেশেনের দোকানের মালিক ফিরছিলেন ওই রাস্তা দিয়ে। রাত দশটা নাগাদ দোকান বন্ধ বাড়ি ফেরেন মাঝে মধ্যেই। পাটুলি ঝিল পাড়ের জে ব্লকে পৌঁছাতেই হঠাৎ  বুঝতে পান কেউ যেন পিছু নিয়েছে। কবিতা আইচ রবিবার রাতে অনেকটাই রাস্তা শুনশান দেখে দ্রুত গতিতে হাঁটতে শুরু করেন। ঠিক সেই সময় তিনি বুঝতে পান তার গলার হার টানছেন কোন ব্যাক্তি,  তা বুঝে ওঠার আগেই সোনার হার নিয়ে ছুটতে শুরু করে ছিনতাইকারী।
নিজস্ব চিত্র
নিজস্ব চিত্র
advertisement

আরও পড়ুন: ঝুলছে স্বামী, স্ত্রী'র দেহ পড়ে খাটের উপর, মেমারিতে হাড়হিম কাণ্ড

কবিতা আইচ তত ক্ষণে ছিনতাইয়ের ঘটনা বুঝে ওঠার সঙ্গে সঙ্গেই চিৎকার করতে শুরু করেন। জে ব্লকের আশপাশে থাকা লোকজনের চোর চোর চিৎকারে পাটুলির ঝিল পাড় এলাকায় টহল দেওয়া পুলিশ ছুটে আসে। ঘটনার কথা শুনেই বাইক নিয়ে পাটুলি থানার এক কনস্টেবল ও সিভিক ভলান্টিয়ার ছুটে যায় ওই অভিযুক্তের দিকে। বেশ কয়েকশো মিটার ধাওয়া করে ওই অভিযুক্ত পাকড়াও করে পুলিস। তাকে আটক করে পাটুলি থানায় নিয়ে আসার পরে উদ্ধার হয় মহিলার সোনার চেন। পুলিশ সূত্রে খবর ধৃতের নাম সাজিদুল গাজি। সোমবার আলিপুর আদালতে পেশ করা হলে অভিযুক্ত সাজিদুল গাজিকে নিজেদের হেফাজতে চায় পাটুলি থানায় পুলিশ।

advertisement

আরও পড়ুন: পদ্মা সেতুতে বিভোর? ভারতের এই দীর্ঘতম সেতু ধারেভারে অনেক এগিয়ে! জানলে চমকে উঠবেন!

আলিপুর আদালত পুলিশের বক্তব্য শুনে দুইদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয়। পুলিশ সূত্রে খবর এই ব্যাক্তির নামে পাটুলি থানা এলাকায় এর আগে কোন ছিনতাইয়ের অভিযোগ আসেনি, তবে অন্য থানায় তার নামে কোন অভিযোগ আছে কিনা তা জানার চেষ্টা করছে তদন্তকারী অফিসাররা। গত বছর রেড় রোড়ে ছিনতাইয়ের ঘটনা যথেষ্ট কপালে ভাঁজ ফেলেছিল ময়দান থানার পুলিশ অফিসারদের। এই বার এই ঘটনার নেপথ্যে কোনও নতুন চক্র কিনা তাও জানতে চায় কলকাতা পুলিশ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ভোটের ৭২ ঘণ্টা আগে সীমান্তে ‘নো এন্ট্রি’! জলপাইগুড়িতে কড়া নজরদারি, যাতায়াত বন্ধে প্রশাসনের বড় সিদ্ধান্ত
আরও দেখুন

Susovan Bhattacharjee

বাংলা খবর/ খবর/কলকাতা/
Crime In Kolkata: যেন সিনেমা! পাটুলিতে হার ছিনতাইবাজকে বাইকে ধাওয়া করে ধরল পুলিশ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল