TRENDING:

Indian Railways: মালদহে নতুন রোড ওভার ব্রিজের অনুমোদন দিলেন রেলমন্ত্রী, সুবিধা পাবেন হাজার হাজার মানুষ

Last Updated:

Indian Railways: কাটিহার ডিভিশনের অধীনে মালাহার-সামসীতে রোড ওভার ব্রিজ-এর অনুমোদন মাননীয় রেলমন্ত্রীর।  উত্তর-পূর্ব সীমান্ত রেল পরিকাঠামোগত উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন করেছে, মাননীয় রেলমন্ত্রী কাটিহার ডিভিশনের অধীনে মালাহার হল্ট এবং সামসী স্টেশনের মধ্যে ১৯৮/৮-৯ কিলোমিটারে অবস্থিত লেভেল ক্রসিং গেট নং. ১০১-কে একটি আধুনিক রোড ওভার ব্রিজ (আরওবি) দিয়ে প্রতিস্থাপনের প্রস্তাব অনুমোদন করেছেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: উত্তর-পূর্ব সীমান্ত রেল পরিকাঠামোগত উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন করেছে, মাননীয় রেলমন্ত্রী কাটিহার ডিভিশনের অধীনে মালাহার হল্ট এবং সামসী স্টেশনের মধ্যে ১৯৮/৮-৯ কিলোমিটারে অবস্থিত লেভেল ক্রসিং গেট নং. ১০১-কে একটি আধুনিক রোড ওভার ব্রিজ (আরওবি) দিয়ে প্রতিস্থাপনের প্রস্তাব অনুমোদন করেছেন।
News18
News18
advertisement

মন্ত্রীর অনুমোদন দ্বারা প্রকল্পটির দ্রুত বাস্তবায়নের পথ প্রশস্ত হয়েছে, যা ১০০% রেল তহবিল-সহ ১৭৭ কোটি টাকা সংশোধিত আনুমানিক ব্যয় সাপেক্ষে সম্পুর্ণ করা হবে। এই গুরুত্বপূর্ণ পদক্ষেপটি এই অঞ্চলে পরিকাঠামো শক্তিশালীকরণ, জনসাধারণের সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং সামগ্রিক যোগাযোগ ব্যবস্থা উন্নত করার জন্য রেলের দৃঢ় প্রতিশ্রুতির প্রতিফলন ঘটায়।

লেভেল ক্রসিংটি একটি গুরুত্বপূর্ণ স্থানে অবস্থিত যেখানে প্রচুর পরিমাণে যানবাহন চলাচল হয়। জুলাই ২০২৪-এর ট্রাফিক সেনসাস অনুসারে, এই স্থানে ট্রাফিক ভেহিকেল ইউনিট (টিভিইউ)-এর সংখ্যা ৪,২১,০০১, যা উন্নত ট্র্যাফিক ব্যবস্থাপনা এবং সুরক্ষার জন্য গ্রেড পৃথকীকরণের গুরুত্ব তুলে ধরে।

advertisement

আরও পড়ুন: বাংলাদেশে কোন ‘বিষয়’ পড়তে ছোটেন ভারতীয় পড়ুয়ারা জানেন…? চমকাবেন শুনলেই!

স্থানীয় চাহিদা এবং ট্র্যাফিক প্যাটার্ন হিসেবে, এই প্রকল্পে স্থানীয় যান-বাহন চলাচল সুবিধা প্রদানের জন্য বিদ্যমান লেভেল ক্রসিং-এর পরিষেবা একটি রোড ওভার ব্রিজ নির্মাণ রয়েছে, পাশাপাশি শহর এবং সাধারণ ট্র্যাফিককে দক্ষতার সাথে পরিচালন এবং বাধাহীন চলাচল নিশ্চিত করার জন্য একটি ডাইভারশন স্থানে একটি অতিরিক্ত আরওবি নির্মাণ রয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পথকুকুরদের মুখে ফুটবে হাসি! বাঁকুড়ায় প্রাণী সুরক্ষা দফতরের বিরাট কর্মযজ্ঞ
আরও দেখুন

প্রকল্পটি সম্পন্ন হলে, সড়ক ও রেল সুরক্ষা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। পশ্চিমবঙ্গের মালদহ জেলায় কাটিহার ডিভিশনের অন্তর্গত মালাহার-সামসী সেকশনে যানবাহন চলাচল নির্বিঘ্নে হবে এবং যোগাযোগ ব্যবস্থার যথেষ্ট উন্নতি হবে। এই প্রকল্পটি সরাসরি শিক্ষার্থী, নিত্যযাত্রী এবং স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠানগুলিকে উপকৃত করবে কারণ এর ফলে তারা শিক্ষা প্রতিষ্ঠান, কর্মক্ষেত্র এবং বাজারে সহজে প্রবেশ করতে পারবে। এটি রাজ্য জুড়ে অর্থনৈতিক বিকাশ এবং উন্নয়নকেও প্রোৎসাহিত করবে, যা উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের আধুনিকীকরণ এবং যাত্রী কেন্দ্রিক উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন পরিকাঠামোগত পদক্ষেপ গ্রহণের উপর অব্যাহত মনোযোগকে প্রতিফলিত করে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
Indian Railways: মালদহে নতুন রোড ওভার ব্রিজের অনুমোদন দিলেন রেলমন্ত্রী, সুবিধা পাবেন হাজার হাজার মানুষ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল