শনিবার সন্ধ্যায় সরশুনা থানার অন্তর্গত ২৩, সোনামুখী রোডের একটি ভাড়া বাড়ি থেকে উদ্ধার হয় কলকাতা পুলিশের কনস্টেবল সন্দীপ সিং-এর দেহ। পুলিশ সূত্রে খবর, সন্ধ্যা ৬টা ৪৫ মিনিট নাগাদ বাড়ি থেকে দুর্গন্ধ বেরোচ্ছে এমন তথ্য পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। দরজা ভেঙে ঘরে ঢুকতেই দেখা যায়, সন্দীপ সিং মেঝেতে পড়ে আছেন।
advertisement
জানা গিয়েছে, মৃত কনস্টেবল বর্তমানে ডিআরও, এসডব্লিউডি বিভাগে কর্মরত ছিলেন এবং তিনি কিছু দিন ধরে মেডিক্যাল রেস্টে ছিলেন। তাঁর পরিবারকে ইতিমধ্যেই খবর দেওয়া হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মৃত্যুর সঠিক কারণ খতিয়ে দেখছে পুলিশ। এখনও পর্যন্ত কোনও লিখিত অভিযোগ জমা পড়েনি।
advertisement
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Aug 18, 2025 3:28 PM IST
