ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, অনবরত মারধর করা হচ্ছে একটি কুকুরকে। সারমেয়টি বিকট চিৎকার করলেও মেলেনি রেহাই। কুকুরটি চেন দিয়ে বাঁধা থাকায় পালাতেও পারছিল না। প্রথমে প্লাস্টিকের বালতি, তারপরে কাঠ দিয়ে কুকুরটিকে নির্মম ভাবে মারধর করে ওই ব্যক্তি। সেই ভিডিও ভাইরাল হতেই সোচ্চার হন নেটিজেনরা।
আরও পড়ুন, 'ওরা ভাঙার কথা বলে, আমরা জোড়ার কথা বলি', বিজেপিকে নিশানা ফিরহাদের
advertisement
ভিডিওতে দেখা যায়, সারমেয়টিকে প্রথমে বালতি দিয়ে মারধর করা হয়। তারপরে সেই বালতি ভেঙে যায়। সেখানেই থেমে যাননি ওই ব্যক্তি। তারপরে কাঠ দিয়ে মারধর করা হয় কুকুরটিকে। সারমেয়টির কাতর আর্তনাদেও থামেনি ওই ব্যক্তি। ভাইরাল ভিডিও সাধারণ মানুষের পাশাপাশি পৌঁছে যায় পুলিশের কাছেও। কলকাতা পুলিশের কাছে মেল, ফেসবুক, টুইটারে আসে ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন।
আরও পড়ুন, 'ছাত্র- শিক্ষক সম্পর্কই খারাপ হয়ে যাবে', নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে আরও এক বিচারপতি
পরবর্তীকালে একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে লিখিত অভিযোগপত্র পাঠানো হয় পুলিশের কাছে। যার ভিত্তিতে আমহার্স্ট স্ট্রিট থানায় পশু-নির্যাতন রোধী আইনে তদন্ত শুরু হয়। সেই তদন্তেই মূল অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, কুকুরটিকে একটি এনজিও-র হাতে আপাতত তুলে দেওয়া হয়েছে।
