যেকোনও তদন্তের ক্ষেত্রে ৯০ দিনের মধ্যে এবং ধর্ষণ বা পকসোর মতো ঘটনার ক্ষেত্রে ৬০ দিনের মধ্যে চার্জশিট দেওয়ার নির্দেশ। পাশাপাশি হঠকারিতা না করে সঠিকভাবে যাতে তদন্ত হয় তাও নজরে রাখতে বলা হয়েছে পুলিশ কর্মীদের। প্রতিটি থানায় সর্বক্ষণ পর্যাপ্ত অফিসার রাখার নির্দেশও দেওয়া হয়েছে।
advertisement
প্রসঙ্গত, প্রতিটি কলেজের এবং কলেজ সংলগ্ন এলাকার নিরাপত্তায় বাড়তি নজর পুলিশ প্রশাসনের। কসবা কলেজের ছাত্রীকে গণধর্ষণের ঘটনার পর থেকেই ফের কলেজে ইউনিয়নের দাদাগিরি নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন। কসবার পরেই আইআইএম কলেজের ঘটনা নিয়েও ফের নিরাপত্তা প্রশ্নের মুখে। ফলে কলেজে এবং সলগ্ন এলাকা নিয়ে বিশেষ সতর্ক প্রশাসন।
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
Jul 29, 2025 12:17 PM IST
