কলকাতা ট্র্যাফিক পুলিশের তরফে জানানো হয়েছে, দিল্লি বিস্ফোরণ পরবর্তী পরিস্থিতিতে ইডেনের ভারত দক্ষিণ আফ্রিকা ম্যাচের নিরাপত্তা অনেকটা বাড়াতে হয়েছে। রবিবার শহর জুড়ে রয়েছে একটি ম্যারাথন। আর এই সপ্তাহান্ত বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু। ফলে চিংড়িঘাটার মতো গুরুত্বপূর্ণ মোড়ে ট্র্যাফিক ব্লক দেওয়া কঠিন।
advertisement
পাশাপাশি, কাজের এলাকাতেই RVNL এর তরফে একটি diversion তৈরি করে দেওয়ার কথা। তারও শেষ মুহূর্তের কাজ বাকি। ট্র্যাফিক ব্লক নেওয়ার আগে ওই কাজ শেষ করে নেওয়া প্রয়োজন বলে মনে করছে। সব মিলিয়ে ব্রিজ জোড়ার কাজ আরেকটু পিছিয়ে দিতে চাইছে কলকাতা ট্র্যাফিক পুলিশ। সেক্ষেত্রে, মেট্রো কর্তৃপক্ষ কী সিদ্ধান্ত নেবেন, তা এখনও স্পষ্ট নয়। রাজ্য প্রশাসনের দেওয়া নতুন দিন তাঁরা মেনে নেন নাকি এই ব্যাপারে আদালতের দৃষ্টি আকর্ষণ করেন, আপাতত সেদিকেই নজর।
advertisement
Location :
New Delhi,New Delhi,Delhi
First Published :
Nov 13, 2025 12:26 PM IST
