আচমকাই ঘটে যায় অদ্ভুত এক ঘটনা! গাড়িতে চালকের আসনে চেপে বসেন সুরিন্দর মিশ্রা নামের এক ব্যক্তি। জানা যায়, তিনি মানসিক অবসাদগ্রস্ত। গাড়িতে চালকের আসনে বসে তিনিগাড়ি চালাতে শুরু করেন। ধাক্কা মারেন ঈশা মুখোপাধ্যায় নামের এক বৃদ্ধাকে। মাথার গুরুতর আঘাত লাগে। ঈশা মুখোপাধ্যায় তাঁর নাতনিকে স্কুলে দিতে যাচ্ছিলেন। নাবালিকারও চোট লাগে।দু’জনকে আরজিকর হাসপাতালে নিয়ে যাওয়া হলে বৃদ্ধা কিছু সময় পর মারা যান। সুরিন্দর মিশ্রকে আটক করেছে পুলিশ। কীভাবে তিনি পুরসভার জঞ্জাল সাফাইয়ের গাড়িতে উঠে পড়লেন? কীভাবেই বা গাড়ি স্টার্ট করলেন? গোটা বিষয়টিই খতিয়ে দেখছে পুলিশ।
advertisement
দু’দিন আগেই মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ যায় ৫ যাত্রীর। ডাম্পারের ধাক্কায় ট্রেকার উল্টে মৃত্যু হয় পাঁচ জনের। আহত অন্তত ১০ জন। তাঁদের মধ্যে তিন জনের শারীরিক পরিস্থিতি আশঙ্কাজনক। রবিবার সকালে ওই পথদুর্ঘটনাটি হয়েছিল কান্দি-বহরমপুর রাজ্য সড়কে গোকর্ণ পাওয়ার হাউস মোড় সংলগ্ন এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার বেলা সকাল ১১টা নাগাদ মুর্শিদাবাদের গোকর্ণ পাওয়ার হাউস মোড় সংলগ্ন এলাকায় একটি ট্রেকার উল্টে যায়। গাড়িতে ছিলেন ২০ জন যাত্রী। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার আগে পাঁচ জনের মৃত্যু হয়।
