advertisement

Mamata Banerjee: রাজস্থানে বাংলাদেশি সন্দেহে আটক বাঙালি! ‘কেন বাঙালিদের উপর অত্যাচার করা হচ্ছে?’ ক্ষোভ উগরে দিলেন মমতা

Last Updated:

Mamata Banerjee: রাজস্থানে বাংলাদেশি বলে আটক এ রাজ‍্যের বাসিন্দা। এই ঘটনায় এবার ক্ষোভ প্রকাশ করলেন মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
কলকাতা: রাজস্থানে বাংলাদেশি বলে আটক এ রাজ‍্যের বাসিন্দা। এই ঘটনায় এবার ক্ষোভ প্রকাশ করলেন মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়। ‘বাঙালিদের উপর এইভাবে অত্যাচার করা হচ্ছে?’, মঙ্গলবার বিধানসভায় এদিন গর্জে উঠলেন মমতা।
এদিন মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায় বলেন, ‘‘কেন বাঙালিদের উপর এইভাবে অত্যাচার করা হচ্ছে ? বাংলা ভাষায় কথা বলে কি অপরাধ করেছি নাকি আমরা ? তাহলে বলে দিন বাংলা ভাষা নিষিদ্ধ। ওদের কাছে সমস্ত ডকুমেন্ট রয়েছে। গত সপ্তাহেই আমরা এই ধরনের কিছু ঘটনা দেখেছি। বাংলা ভাষায় কথা বলার জন্য বাংলাদেশি বলে পুশব্যাক করা হয়েছে।’’
advertisement
advertisement
এই ধরনের কড়া প্রতিবাদের আভাস দিলেন মমতা। তিনি বলেন, ‘‘এইভাবে যদি চলতে থাকে তাহলে খুব কড়া প্রতিবাদ হবে। আমার মনে হয় প্রধানমন্ত্রী বোধহয় এই বিষয়গুলি জানেন না। স্বামী বিবেকানন্দ থেকে শুরু করে রবীন্দ্রনাথ ঠাকুর, সকলেই এই ভাষায় কথা বলতেন।’’
advertisement
‘‘তামিলনাড়ুতে অনেকে আছেন যারা সিংহলি ভাষায় কথা বলেন, অনেকে নেপালি ভাষায় কথা বলেন, তাহলে কি তাদের শ্রীলঙ্কায় পাঠিয়ে দেওয়া হবে? বা নেপালে পাঠিয়ে দেওয়া হবে?’’, বিধানসভায় প্রশ্ন তোলেন মমতা।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee: রাজস্থানে বাংলাদেশি সন্দেহে আটক বাঙালি! ‘কেন বাঙালিদের উপর অত্যাচার করা হচ্ছে?’ ক্ষোভ উগরে দিলেন মমতা
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ১৬ – ২২ মার্চ, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার?
সাপ্তাহিক রাশিফল ১৬ – ২২ মার্চ, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার?
  • সাপ্তাহিক রাশিফল ১৬ – ২২ মার্চ, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?

  • দেখে নিন সাপ্তাহিক রাশিফল

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement