খিদিরপুর বাজারে বিধ্বংসী অগ্নিকাণ্ডের পর পেরিয়েছে ৩০ ঘণ্টা। অরফ্যানগঞ্জ বাজার কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চারদিকে ছড়িয়ে ছিটিয়ে পোড়া দোকানের ধ্বংসস্তূপ, ছাইয়ের রাশ। তার মধ্যেই গুরুত্বপূর্ণ জিনিস খোঁজার চেষ্টা করছেন বহু ব্যবসায়ী। মাখন পট্টি, মশলা পট্টি দেখে চেনা দায়! শুধুই ছাইয়ের স্তূপ। এখনও দিকানের ধ্বংসাবশেস, ছাইয়ের গাদা থেকে বার হচ্ছে ধোঁয়া।
advertisement
আগুন নিয়ন্ত্রণে থাকলেও দমকল এর ১০ টি ইঞ্জিন কুলিং প্রসেসের কাজ করছে।
১৩০০ টি দোকানের মধ্যে প্রায় ৭০% দোকান আগুনে ভস্মীভূত।
কীভাবে আগুন লাগল? খতিয়ে দেখছে দমকল।
ইতিমধ্যে মুখ্যমন্ত্রী ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন। এখনও পর্যন্ত খিদিরপুর বাজারে হতাহতের কোনও খবর নেই। তবে বহু সম্পত্তি নষ্টের আশঙ্কা করা হচ্ছে। বহু দোকান পুড়ে গিয়েছে।
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
Jun 17, 2025 1:27 PM IST
