বিচারপতি গঙ্গোপাধ্যায় জানান, প্রাথমিকের ওই মামলার সঙ্গে বৃহত্তর স্বার্থ জড়িয়ে রয়েছে। তাই মামলাটি জনস্বার্থ মামলা হিসাবে শুনানি করা উচিত।
আরও পড়ুন: কলকাতাজুড়ে অভিযান ইডির, ভাঙা হল ফ্ল্যাটের তালা!এবার কার ফ্ল্যাটে হানা, কী মিলবে?
মামলাকারী বিদেশ গাজীর বক্তব্য, পঞ্চম শ্রেণিকে পুরোপুরি ভাবে প্রাথমিকে অন্তর্ভুক্ত করা হোক। রাজ্যের অনেক হাই স্কুলে পঞ্চম শ্রেণিকে পড়ানো হয়। যদিও প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের প্রাথমিক স্কুলের পড়ুয়া হিসাবে ধরা হয়।
advertisement
আরও পড়ুন: দক্ষিণেশ্বর মেট্রো নিয়ে বড় সমস্যা! ফের ফিরহাদের কাছে আবেদন করল রেল, মিলবে সুরাহা?
বিচারপতি গঙ্গোপাধ্যায়ের পর্যবেক্ষণ, এই মামলায় রাজ্য সরকারের নীতি জড়িয়ে রয়েছে। এটি জনস্বার্থ মামলা হিসাবে বিবেচনা করা উচিত। তাই মামলাটি প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে শুনানির জন্য উপযুক্ত।
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 15, 2024 4:57 PM IST
