TRENDING:

কেমন আছেন সৌরভ! হাসপাতালে আজ দেখতে যাবেন রাজ্যপাল জগদীপ ধনখড়

Last Updated:

শুক্রবার দুপুর ১২ টায় দ্বিতীয় দফায় অ্যাঞ্জিওপ্লাস্টি হয়েছে। আর আজই তাই মহারাজকে দেখতে যাচ্ছেন রাজ্যাপাল। বৃহস্পতিবার সৌরভের হার্টে দুটি স্টেন্ট বসার পরে সন্ধেয় সৌরভকে দেখতে অ্যাপোলোয় যান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: আজ শুক্রবার অ্যাপোলো হাসপাতালে সৌরভ গঙ্গোপাধ্যায়কে দেখতে যাবেন রাজ্যপাল জগদীপ ধনখড়। বুধবার বুকে ব্যথা নিয়ে দ্বিতীয়বার হাসপাতালে ভর্তি হন সৌরভ। তার পরে বৃহস্পতিবার তাঁর হার্টে বসানো হয়েছে আরও দুটি স্টেন্ট।
advertisement

শুক্রবার দুপুর ১২ টায় দ্বিতীয় দফায় অ্যাঞ্জিওপ্লাস্টি হয়েছে। আর আজই তাই মহারাজকে দেখতে যাচ্ছেন রাজ্যাপাল। বৃহস্পতিবার সৌরভের হার্টে দুটি স্টেন্ট বসার পরে সন্ধেয় সৌরভকে দেখতে অ্যাপোলোয় যান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। সৌরভের স্বাস্থ্যের ব্যাপারে চিকিৎসকদের থেকে খোঁজও নেন তিনি।

মমতা জানান তিনি চিকিৎসকদের থেকে নিয়মিত সৌরভের স্বাস্থ্যের খোঁজ রাখছেন। তবে এর জন্যও মুখ্যমন্ত্রীকে নিশানা করেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। প্রসঙ্গত, জানা যাচ্ছে সৌরভ এখন ভালো আছেন। হাসপাতাল সূত্রে খবর আগামী ২-৩ দিনের মধ্যে তাঁকে ছেড়ে দেওয়া হতে পারে। তবে তার আগে বেশ কিছু পরীক্ষা করে সিদ্ধান্ত নেবে হাসপাতালের মেডিকেল বোর্ড। তবে বাড়িতে গিয়েও কড়া নিয়মের মধ্যেই তাঁকে থাকতে হবে বলে জানা যাচ্ছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ভোটের ৭২ ঘণ্টা আগে সীমান্তে ‘নো এন্ট্রি’! জলপাইগুড়িতে কড়া নজরদারি, যাতায়াত বন্ধে প্রশাসনের বড় সিদ্ধান্ত
আরও দেখুন

উল্লেখ্য, ২০২১-এর শুরুতেই মাইল্ড হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে উডল্যান্ডস হাসপাতালে ভর্তি হন সৌরভ। তখন প্রাথমিক ভাবে অ্যাঞ্জিওপ্লাস্টির মাধ্যমে একটি স্টেন্ট বসানো হয়। পরে হাসপাতাল থেকে ছাড়া পান তিনি। কিন্তু আবার গত বুধবার বুকে ব্যথা নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হন।

বাংলা খবর/ খবর/কলকাতা/
কেমন আছেন সৌরভ! হাসপাতালে আজ দেখতে যাবেন রাজ্যপাল জগদীপ ধনখড়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল