আরও পড়ুন: ঘোলার সুটকেস কাণ্ড নিজেদের বুদ্ধিতে নয়, মধ্যমগ্রামের মা-মেয়ের থেকেই কীভাবে প্ল্যানিং
বিশ্ববিদ্যালয় সূত্রের খবর, এমনিতেই গোটা বিশ্ববিদ্যালয় চত্বরে স্থানসঙ্কুলান রয়েছে। যেখানে বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুম করারই এখন নতুন করে জায়গা নেই সেখানে পুলিশকে এত জায়গা দেওয়া সম্ভব তা নিয়ে চিন্তাভাবনা করা হচ্ছে এমনটাই রেজিস্টার বিভাগের আলোচনায় উঠে এসেছে। গোটা বিষয়টি এক্সিকিউটিভ কাউন্সিলের বৈঠকে তোলার চিন্তা ভাবনা করা হচ্ছে বলে জানানো হয়েছে।
advertisement
অন্যদিকে, কলকাতা হাইকোর্টে অস্বস্তিতে যাদবপুর পড়ুয়াদের একাংশ। SFI সমর্থক উদ্দীপন কুণ্ডুদের অস্বস্তি আদালতে। তদন্তে পুলিশকে সহযোগিতা করতে হবে। তদন্তের স্বার্থে মোবাইল চাইলে দিতে হবে পুলিশকে। পুলিশের তদন্তে হস্তক্ষেপ করল না কলকাতা হাইকোর্ট। রাজ্যকে হলফনামা পেশের নির্দেশ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। এপ্রিল মাসে মামলার পরবর্তী শুনানি।
আরও পড়ুন: রক্তে ভাসল চারিদিক, গাড়ির ধাক্কায় শেষ তরতাজা প্রাণ, রাস্তাতেই মর্মান্তিক মৃত্যু যুবকের
‘FIR’ অভিযুক্ত উদ্দীপন কুণ্ডু, তার বিরুদ্ধে মোবাইল না দেওয়ার নির্দেশ কীভাবে দেবে আদালত!’ – পর্যবেক্ষণ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। মোবাইল ডেটা কপি করে পুলিশকে দেওয়ার জন্য ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করতে পারে FIR অভিযুক্তরা। পর্যবেক্ষণ বিচারপতি’র।
