TRENDING:

IAS IPS-সহ ৩৭১ অফিসারের রদবদল, হাইকোর্ট মামলা খারিজ করতেই জল গড়াল সুপ্রিম কোর্টে

Last Updated:

Supreme Court: সরকারি আধিকারিক বদলি মামলায় হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ জনস্বার্থ মামলাকারী। আগামিকাল, এই মামলায় বুধবারই দৃষ্টি আকর্ষণ করে জরুরি শুনানির আবেদন করা হতে পারে বলে জানা যাচ্ছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: IAS IPS সহ ৩৭১ অফিসার রদ-বদল মামলার জল গড়াল সুপ্রিম কোর্টে। আজ, মঙ্গলবারই এই বিষয়ে করা জনস্বার্থ মামলা খারিজ করে দেয় হাইকোর্ট। এবার হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ জনস্বার্থ মামলাকারী। আগামিকাল, এই মামলায় বুধবারই দৃষ্টি আকর্ষণ করে জরুরি শুনানির আবেদন করা হতে পারে বলে জানা যাচ্ছে।
চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ জনস্বার্থ মামলাকারী
চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ জনস্বার্থ মামলাকারী
advertisement

প্রসঙ্গত, মঙ্গলবার জাতীয় নির্বাচন কমিশনের IAS-IPS বদলিতে স্থগিতাদেশ চেয়ে করা মামলা খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট। এই মামলায় রাজ্যের আইএএস-আইপিএস আধিকারিকদের রদ বদলে কোনও হস্তক্ষেপই করেনি কলকাতা হাইকোর্ট।

মামলায় প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ পর্যবেক্ষণ দিয়ে মূলত ১২ কারণ স্পষ্ট করেছে:

১) যেহেতু এই অফিসারদের অল্প সময়ের জন্য সরানো হচ্ছে, তাই নির্বাচন কমিশনের উপর কোনও বাধ্যবাধকতা নেই যে প্রতিটি ট্রান্সফারের কারণ ব্যাখ্যা করবে। এই ধরনের ট্রান্সফার সুষ্ঠু ও অবাধ নির্বাচনের জন্য, প্রেক্ষিত বুঝতে হবে।

advertisement

২) অন্ধ্রপ্রদেশ হাইকোর্টও মত দিয়েছিল, নির্বাচনের সময় অফিসারদের ট্রান্সফার করতে গেলে কমিশন কারণ দেখাতে বাধ্য নয়।

৩) এলাহাবাদ হাইকোর্ট রায়ে বলেছে—সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে কমিশনের ব্যাপক ক্ষমতা রয়েছে। ফলে ট্রান্সফার করাও সেই ক্ষমতার মধ্যে পড়ে।

সেরা ভিডিও

আরও দেখুন
ভোটের ৭২ ঘণ্টা আগে সীমান্তে ‘নো এন্ট্রি’! জলপাইগুড়িতে কড়া নজরদারি, যাতায়াত বন্ধে প্রশাসনের বড় সিদ্ধান্ত
আরও দেখুন

৪) জনস্বার্থ মামলাকারী এবং রাজ্যের অ্যাডভোকেট জেনারেল (এজি) বিভিন্ন আইনি যুক্তি দিয়েছেন। কিন্তু তাঁরা কোথাও বলেনি কমিশনের ক্ষমতা নেই। তাঁদের বক্তব্য, কমিশন ইচ্ছামতো ক্ষমতা প্রয়োগ করতে পারে না। আদালতও মনে করছে, সংবিধানের ৩২৪ ধারা অনুযায়ী কমিশনের ক্ষমতা আছে।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
IAS IPS-সহ ৩৭১ অফিসারের রদবদল, হাইকোর্ট মামলা খারিজ করতেই জল গড়াল সুপ্রিম কোর্টে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল