TRENDING:

Election Commission: ফর্ম সিক্স জমার অভিযোগকে কেন্দ্র করে সিইও অফিসের সামনে ধুন্ধুমার! দেখুন ভিডিও

Last Updated: Mar 31, 2026, 21:06 IST

ফর্ম সিক্স জমা দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে তৃণমূল বিজেপি সংঘর্ষে সিইও অফিসের সামনে ধুন্ধুমার কাণ্ড৷ বিজেপি-র পক্ষ থেকে সিইও দফতরে ঢুকে ফর্ম সিক্স জমা দিচ্ছে, এই অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনার সূত্রপাত৷ কোনওমতে দু পক্ষকে সামাল দেয় পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী৷ বেআইনি ভাবে ফর্ম সিক্স জমা করে বৈধ ভোটারদের নাম বাদ দিয়ে অন্য রাজ্যের ভোটারদের নাম এ রাজ্যের ভোটার তালিকায় তোলা হচ্ছে, এই অভিযোগ তুলে গতকালই তৃণমূলের পক্ষ থেকে সিইও দফতরের সামনে বিক্ষোভ দেখানো হয়৷ তৃণমূল শীর্ষ নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ও সিইও দফতরের সামনে দাঁড়িয়ে একই অভিযোগ তুলেছিলেন৷ দলের বিএলও-দের সিইও দফতরের সামনে বসে থেকে ফর্ম সিক্স জমার উপর নজরদারি চালানোরও নির্দেশ দেন অভিষেক৷

Advertisement
বাংলা খবর/ভিডিও/কলকাতা/
Election Commission: ফর্ম সিক্স জমার অভিযোগকে কেন্দ্র করে সিইও অফিসের সামনে ধুন্ধুমার! দেখুন ভিডিও
advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল