বিশ্বজুড়ে তৈরি হওয়া টালমাটাল পরিস্থিতির জন্য দায়ী কে? এই কী তবে তৃতীয় বিশ্বযুদ্ধের সূত্রপাত? এ বিষয়ে আগামী দিনে ভারতের কী করা উচিত? এমন বহুবিধ প্রশ্নের উত্তরে তাঁর মতামত জানালেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক (International Relation) বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান ডঃ ইমনকল্যাণ লাহিড়ী৷
advertisement
তিনি বলেন, ‘‘তৃতীয় বিশ্বযুদ্ধের আর কিছু বাকি নেই, সবচেয়ে শক্তিমান দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে নতিস্বীকার করে নিচ্ছে, তাই বিশ্বযুদ্ধের সম্ভবনা নেই। ট্রাম্প হিংস্র, হিটলারের থেকেও খারাপ। একের পর এক রাষ্ট্রপ্রধান কে যেভাবে বন্দি করছে , হত্যা করছে তা খুব খারাপ। আজ যে ক্ষমতা মার্কিনের কাছে আছে, তাতে তারাই বিশ্বকে শেষ করবে। ’’
আরও পড়ুন: খামেনেইয়ের মৃত্যু, ইরানে এবার ক্ষমতায় আমেরিকার প্রিয়পাত্র? কে এই রেজা পহেলভি? পরিচয়েই বিরাট চমক
তিনি আরও বলেন, ‘‘বিশ্বায়নের যুগ, এর থেকে শিক্ষা নিয়ে ভারতকে দেশীয় উৎপাদন এবার বাড়াতে হবে। দেশীয় কার্যকলাপ বাড়াতে হবে। একটার পর একটা মানবিক অবমাননা হচ্ছে।আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘিত হচ্ছে। ভারত যদি এর নিন্দা না করে ভুল হবে। আজ ডোনাল্ড ট্রাম্প বা ইজরায়েল কেন্দ্রিক ভারতের নীতি খুব ভাল হবে বলে মনে হয় না। ভারত শান্তিপূর্ণ দেশ, ঐতিহ্যশালী ভারতের নিজস্ব নীতি নিয়ে আসা উচিত।’’
