TRENDING:

নির্বাচন ঘোষণার পর এখনো পর্যন্ত রাজ্যে উদ্ধার প্রচুর বিস্ফোরক, জানিয়েছে কমিশন

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকে এখনো পর্যন্ত রাজ্যে উদ্ধার হয়েছে মোট ৩৩, ৩৭৬ কেজি বিস্ফোরক! তারমধ্যে অ্যামোনিয়াম নাইট্রেট উদ্ধার হয়েছে ১৮,২০০ কেজি।  পাশাপাশি খনি ও নাশকতামূলক কাজে ব্যবহার হওয়া জিলেটিন স্টিক পাউডার উদ্ধার হয়েছে ১৫,১৭৬ কেজি। ই-ডিটোনেটর উদ্ধার হয়েছে ১,৫০,৮০০ টি। এমনটাই জানিয়েছে কমিশন ৷
advertisement

নির্বাচনে সন্ত্রাসের আশঙ্কা থাকলেও, শাসক-বিরোধী দু’পক্ষই অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রচার করছে ৷ সঙ্গে রাজ্যে আসতে শুরু করেছে কেন্দ্রীয় বাহিনীও ৷ বিভিন্ন এলাকায় শুরু হয়েছে তাদের রুটমার্চ ৷ নজর রয়েছে নির্বাচন কমিশনেরও ৷ ভোটে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা ও রক্ত না ঝড়ে, সেই ব্যপারে বদ্ধপরিকর তারা ৷

আরও পড়ুন প্রচারে মন্দির-মসজিদ-গির্জায় প্রার্থনা সুব্রত মুখোপাধ্যায়ের

advertisement

তাই দিকেদিকে চলছে চিরুণি তল্লাশি ৷ কোনরকম বিস্ফোকর বা অস্ত্র মজপত রয়েছে কিনা, তারই খোঁজ চলছে জোরকদমে ৷ নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকেই রাড়তে শুরু করেছে ভোটের উত্তাপ ৷ পরিস্থিতি আরও উত্তপ্ত হবে, ভোটের মুখে, এমনই আশঙ্কা ৷ তাই সব ধরণের ব্যবস্থা রাখতে চলেছে নির্বাচন কমিশন ৷

আরও দেখুন

সেরা ভিডিও

আরও দেখুন
পাহাড় দিয়ে ঘেরা ছবির মতো সুন্দর গ্রাম! উত্তরবঙ্গের বুকে নতুন বেড়ানোর জায়গা
আরও দেখুন

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
নির্বাচন ঘোষণার পর এখনো পর্যন্ত রাজ্যে উদ্ধার প্রচুর বিস্ফোরক, জানিয়েছে কমিশন